1. online@dbnews.live : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. admin@dbnews.live : admin :
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০২:৩৫ পূর্বাহ্ন

পাঁচবিবিতে আদিবাসী নারী ও শিক্ষার্থীরা পেল সেলাই মেশিন ও বাইসাইকেল

সাখাওয়াত হোসেন, ষ্টাফ রিপোর্টারঃ-
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬
  • ৩০ বার পঠিত

জয়পুরহাটের পাঁচঘবিবির শতাধিক ক্ষুদ্র নৃ-তাত্ত্বিক জনগোষ্ঠী নারীদের মধ্যে সেলাই মেশিন এবং গরিব-মেধাবী শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ করা হয়।

উপজেলা প্রশাসন ও সমাজসেবা অফিসের আয়োজনে বৃহস্পতিবার বিকালে উপকরণ গুলো বিতরণ করেন উপজেলার নির্বাহী অফিসার কাশপিয়া তাসরিন। সমাজে স্বাবলম্বী ও পিছিয়ে পড়া জনগোষ্ঠী নারীদের আত্মকর্মসংস্থান সৃষ্টি এবং শিক্ষার্থীদের লেখাপড়ায় উৎসাহ যোগাতে বিনামূল্যে এসব বিতরণ করা হয়।

এসময় উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ জসিম উদ্দিন প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ হাসান আলী সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোছাঃ মাহমুদা খাতুন পপি, একাডেমী সুপারভাইজার জহুরুল ইসলাম ও সমাজসেবা কর্মকর্তা মোঃ সামসুল আলম সহ উপকারভোগীরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2019
Design By Raytahost