1. online@dbnews.live : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. admin@dbnews.live : admin :
মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ০৫:৫৯ পূর্বাহ্ন

সেমিফাইনালের আগে আর্জেন্টিনা শিবিরে ধাক্কা

খেলাধুলা ডেস্কঃ-
  • আপডেট টাইম : সোমবার, ১৩ জুলাই, ২০২৬
  • ৩১ বার পঠিত

বিশ্বকাপের সেমিফাইনালে ইংল্যান্ডের মুখোমুখি হওয়ার আগে আর্জেন্টিনা শিবিরে দুসংবাদ। টানা দ্বিতীয়বারের মতো ফাইনালে ওঠার লড়াইয়ে মাঠে নামার আগে ইনজুরি শঙ্কায় পড়েছে আলবিসেলেস্তে শিবির। গুরুত্বপূর্ণ এই ম্যাচের আগে চোটে পড়েছেন দলের তারকা উইঙ্গার নিকোলাস গঞ্জালেস। তাই তার ফিটনেস নিয়ে উদ্বেগ বাড়ছে আর্জেন্টাইন সমর্থকদের মধ্যে।

গত ১২ জুলাই কোয়ার্টার ফাইনালে সুইজারল্যান্ডের বিপক্ষে বদলি হিসেবে মাঠে নেমে গোড়ালিতে চোট পান নিকোলাস গঞ্জালেস। এরপর থেকেই তার ফিটনেস নিয়ে সতর্ক অবস্থানে রয়েছে দলের মেডিকেল টিম। এই চোটের কারণে আসন্ন ইংল্যান্ডের বিপক্ষে সেমিফাইনালে এই আতলেটিকো মাদ্রিদের তারকার অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।

কানসাস সিটির স্পোর্টিং কেসি ট্রেনিং সেন্টারে দলের প্রথম অনুশীলনে গঞ্জালেস শুরুতে পূর্ণাঙ্গভাবে অংশ নিতে পারেননি। তাকে চিকিৎসক ও ফিজিওদের নিবিড় পর্যবেক্ষণে রাখা হয় এবং কিছু সময় বিশ্রাম নেন। তবে অনুশীলনের শেষ দিকে স্বস্তির খবরও আসে। পরে তিনি মার্কোস সেনেসি ও জুলিয়ানো সিমিওনেদের সঙ্গে হালকা অনুশীলনে যোগ দেন।

লিওনেল স্কালোনির দল সোমবার কানসাসে তাদের শেষ অনুশীলন শেষে আটলান্টার উদ্দেশে রওনা হবে। আগামী বুধবার বাংলাদেশ সময় রাত একটায় মাঠে গড়াবে দুই দলের এই লড়াই। ম্যাচের আগে শেষ মুহূর্তের ফিটনেস পরীক্ষার পরেই চূড়ান্ত হবে গঞ্জালেস খেলতে পারবেন কি না।
বিশ্বকাপে টানা দ্বিতীয়বার ফাইনালে ওঠার স্বপ্ন নিয়ে লিওনেল মেসি, জুলিয়ান আলভারেজ ও তাদের সতীর্থরা আটলান্টায় পৌঁছে তাদের শেষ মুহূর্তের প্রস্তুতি সারবেন। চিকিৎসকদের সবুজ সংকেত পেলে গঞ্জালেসকে ইংল্যান্ডের বিপক্ষে গুরুত্বপূর্ণ সেমিফাইনালে দেখা যাওয়ার সম্ভাবনা রয়েছে, যা দলের জন্য বড় স্বস্তির কারণ হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2019
Design By Raytahost