1. online@dbnews.live : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. admin@dbnews.live : admin :
মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ০৬:০০ পূর্বাহ্ন

সুজানগরে যুবদল নেতা আটক, থানা ঘেরাও নেতাকর্মীদের

জেলা প্রতিনিধি, পাবনাঃ-
  • আপডেট টাইম : সোমবার, ১৩ জুলাই, ২০২৬
  • ৪১ বার পঠিত

মাদক সংশ্লিষ্টতার অভিযোগে শফিউল আলম বাবু (৪২)-নামের এক যুবদল নেতাকে আটক করেছে পুলিশ। এ খবর ছড়িয়ে পড়লে থানা ঘেরাও করে মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল করেন দলীয় নেতা-কর্মীরা। তবে শেষ পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। পরে আটক নেতাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

‎সোমবার (১৩ জুলাই) বিকালে সুজানগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে রবিবার (১২ জুলাই) সন্ধ্যার পর উপজেলা গেটের একটি দোকান থেকে যুবদল নেতা বাবুকে আটক করা হয়।

‎আটক শফিউল আলম বাবু সুজানগর পৌরসভার চর মানিকদীর গ্রামের আব্দুস সাত্তারের ছেলে। তিনি উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়কের দায়িত্বে আছেন। এছাড়াও তিনি উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন।

‎পুলিশ জানায়, রবিবার সন্ধ্যার দিকে উপজেলা গেটসংলগ্ন একটি দোকান থেকে তাকে আটক করা হয়। আটকের খবর ছড়িয়ে পড়লে থানা ঘেরাও করে রাত ৯টা পর্যন্ত বিক্ষোভ ও তাকে মুক্তির দাবিতে প্রতিবাদ সভা করেন দলীয় নেতা-কর্মীরা।
‎পুলিশ সূত্রে আরও জানা যায়, আটক ব্যক্তির বিক্ষোভকারীদের সামনে ডোপ টেস্ট করার উদ্যোগ নেয়া হলে পরিবারের সদস্যরা এতে অস্বীকৃতি জানায়। পরে পরিস্থিতি বেগতিক দেখে বিক্ষোভকারী নেতা-কর্মীরা থানা এলাকা ছেড়ে চলে যান। এরপর প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে শফিউল আলম বাবুকে আদালতে পাঠানো হয়।

‎এ সব বিষয়ে আটক যুবদল নেতার পরিবারের সঙ্গে যোগাযোগ করা হলে কারো বক্তব্য নেয়া সম্ভব হয়নি। সুজানগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন বলেন, মাদক-সংশ্লিষ্টতা থাকার অভিযোগে শফিউল আলম বাবুকে আটক করে আদালতে সোপর্দ করা হয়েছে। ডোপ টেস্ট শেষে আদালতের নির্দেশনা অনুযায়ী পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।

এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে পাবনা জেলা যুবদলের আহ্বায়ক ইলিয়াস আহমেদ হিমেল রানা বলেন, কোনো ব্যক্তির অপকর্মের দায় যুবদল নিবে না। আমরা নিজেরাই মাদকমুক্ত দেশ গড়তে কাজ করছি। কেউ যদি মাদকের সঙ্গে সংশ্লিষ্ট থাকে তাহলে পুলিশ আইনগত ব্যবস্থা গ্রহণ করবে। আমরা পুলিশকে সহযোগিতা করব।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2019
Design By Raytahost