1. online@dbnews.live : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. admin@dbnews.live : admin :
মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ০৮:৩৮ পূর্বাহ্ন

বন্যাকবলিত ১১ জেলার সকল স্বাস্থ্যকর্মীর ছুটি বাতিল-স্বাস্থ্যমন্ত্রী

ষ্টাফ রিপোর্টারঃ-
  • আপডেট টাইম : সোমবার, ১৩ জুলাই, ২০২৬
  • ২৫ বার পঠিত

চট্টগ্রাম, কক্সবাজার, ফেনীসহ বন্যাকবলিত ১১টি জেলার সকল স্বাস্থ্যকর্মীর ছুটি বাতিল করা হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন।

বন্যা পরিস্থিতিতে স্বাস্থ্য মন্ত্রণালয়ের কার্যক্রম নিয়ে সোমবার (১৩ জুলাই) দুপুরে সচিবালয়ে ব্রিফিংয়ে তিনি এ কথা জানান।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, প্রয়োজনীয় স্যালাইন, পানি শোধন বড়ি, সাপে কাটার ওষুধ এন্টি ভেনমসহ সব যথেষ্ট মজুদ আছে। এছাড়া, সেবা নিশ্চিত করার জন্য তিন স্তরে ব্যবস্থা করা হয়েছে।

বন্যায় চিকিৎসা জনিত কারণে কেউ মারা যায়নি উল্লেখ করে সরদার সাখাওয়াত হোসেন জানালেন, সাপে কাটা ৯৫ জন চট্টগ্রাম হাসপাতালে ভর্তি আছেন। সবাই সুস্থ আছেন।

এ সময় আদ্-দ্বীন হাসপাতাল নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, হাসপাতালের বিরুদ্ধে সরকার যে অবস্থান নিয়েছে, সেখান থেকে সরে আসেনি। তদন্তে যে সুপারিশ করা হয়েছে, সে অনুযায়ী কাজ করছে আদ দ্বীন কর্তৃপক্ষ। তারা কিছু চিকিৎসককে সরিয়েছে, বেকারি অপসারন ও অবকাঠামো সংস্কার করছে। তাদের এসব কার্যক্রম আবারও পরিদর্শন করে দেখা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2019
Design By Raytahost