1. online@dbnews.live : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. admin@dbnews.live : admin :
রবিবার, ১২ জুলাই ২০২৬, ১২:৩৮ পূর্বাহ্ন

ফুলপুরে জমির আইল কাটার নিয়ে বৃদ্ধকে পিটিয়ে হত্যা

তপু রায়হান রাব্বি ফুলপুর(ময়মনসিংহ)প্রতিনিধিঃ-
  • আপডেট টাইম : শনিবার, ১১ জুলাই, ২০২৬
  • ১ বার পঠিত

ময়মমনিংহে ফুলপুরে জমির আইল কাটার নিয়ে বৃদ্ধ ইউসুফকে পিটিয়ে হত্যা করেছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনাটি ঘটে শনিবার(১১ জুলাই) দুপুরে উপজেলার রহিমগঞ্জ ইউনিয়নের ধীতপুর গ্রামে।

নিহত ইউসুফ আলী (৭০) ওই গ্রামের মৃত হাসান আলীর ছেলে।

জানা যায়, নিহত ইউসুফ আলীর তাহার বসত বাড়ির পেছনে তারই প্রতিবেশী আত্মীয় মোঃ সবুজ(২৫) পিতা মিরাশ আলী তাহার জমির আইল কাটার সময় আইল কাটা নিয়ে তার সাথে কথা কাটাকাটি হয়। কথা কাটাকাটির এক পর্যায়ে সবুজের পিতা মিরাশ আলী পাশের ক্ষেত থেকে এসে ইউসুফ আলীকে বুকে ধাক্কা দিলে পড়ে যায়। পরে ইউসুফ আলীর মেয়ে তখন ইউসুফ আলীকে বাড়ির ভেতরে নিয়ে হাতে পায়ে ও বুকে তেল মালিশ করে। একপর্যায়ে ইউসুফ আলির মৃত্যুবরণ করে। এই সংবাদ শুনে ইউসুব আলীর ছেলেরা সহ আত্মীয়-স্বজন থানা পুলিশকে সংবাদ দিলে তাৎক্ষণিক ঘটনাস্থলে উপস্থিত হন ফুলপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ফিরোজ হোসেন, ইন্সপেক্টর তদন্ত রাছেল সহ পুলিশের একটি টিম। তবে পুলিশ আসার আগেই আসামি মিরাশ আলীর বাড়িতে ভাঙচুর করে নিহতের স্বজনরা।

ফুলপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ফিরোজ হোসেন বলেন, সংবাদ পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে উপস্থিত হয় এবং আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে আনি। তবে আমরা আসার আগেই আসামি পক্ষ পালিয়ে যায়। নিহত ইউসুফ আলীর মরদেহ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর প্রক্রিয়াধীন রয়েছে। এছাড়াও আইনগত ব্যবস্থা গ্রহণের মাধ্যমে আসামেদের গ্রেপ্তার করা হবে খুব দ্রুত।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2019
Design By Raytahost