1. online@dbnews.live : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. admin@dbnews.live : admin :
রবিবার, ০৭ জুন ২০২৬, ০৪:০৪ পূর্বাহ্ন

এসএসসি পরীক্ষার্থীকে বলাৎকার, আ.লীগ নেতাসহ আটক-২

জেলা প্রতিনিধি, সিলেটঃ-
  • আপডেট টাইম : রবিবার, ৭ জুন, ২০২৬
  • ৩৩ বার পঠিত

সিলেটে এসএসসি পরীক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে মৌলভীবাজারের বড়লেখা উপজেলার সুজানগর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুস শুক্কুর বকুলসহ দুজনকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় এলাকার জনগণ।

শুক্রবার (৫ জুন) রাতে উপশহর এলাকায় স্থানীয়দের সহায়তায় অভিযুক্তদের আটক করা হয়। পরে তাদের শাহপরান (রহ.) থানা পুলিশের কাছে হস্তান্তর করে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ভুক্তভোগী ১৫ বছর বয়সী এক এসএসসি পরীক্ষার্থী। পরিবারের অভিযোগ, কোরবানির ঈদের পরদিন ঘুরতে নিয়ে যাওয়ার কথা বলে অভিযুক্ত দুজন তাকে সুবিদবাজার এলাকার লন্ডনী রোডের একটি বাসায় নিয়ে যায়। সেখানে তাকে জোরপূর্বক বলাৎকার করা হয়।

ঘটনার পর বিষয়টি প্রথমে গোপন থাকলেও পরে পরিবারের সদস্যরা বিষয়টি জানতে পেরে শাহপরান (রহ.) থানায় অভিযোগ করেন। অভিযোগের ভিত্তিতে স্থানীয়রা অভিযুক্তদের অবস্থান শনাক্ত করে উপশহরের একটি হোটেল থেকে আটক করে পুলিশের হাতে তুলে দেন।

স্থানীয় সূত্র জানায়, অভিযুক্তদের আটকের খবর ছড়িয়ে পড়লে এলাকায় তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়। হোটেলের সামনে বিপুলসংখ্যক মানুষ জড়ো হন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে অভিযুক্তদের হেফাজতে নেয়।

উপশহর পুলিশ ফাঁড়ির ইনচার্জ শরিফুল ইসলাম বলেন, আটক দুজনের মধ্যে একজন আব্দুস শুক্কুর বকুল (৭৯)। অপরজন মো. খায়রুল ইসলাম ওরফে প্রকাশ বাবলা (৩৫)। ঘটনাটি তদন্তাধীন রয়েছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2019
Design By Raytahost