1. online@dbnews.live : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. admin@dbnews.live : admin :
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ১২:৪৯ পূর্বাহ্ন

নেত্রকোনায় অতিথপুর রেল স্টেশনে পেট্রোল ঢেলে দুর্বৃত্তদের আগুন, ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল

সোহেল খান দুর্জশ, নেত্রকোনাঃ-
  • আপডেট টাইম : বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬
  • ১৩ বার পঠিত

নেত্রকোনার বারহাট্টা উপজেলার অতিথপুর রেল স্টেশনের প্ল্যাটফর্মে পেট্রোল ঢেলে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। ঘটনার ৪১ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি প্রকাশ্যে আসে। পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার দিবাগত রাত ১১টা থেকে ১২টার মধ্যে কোনো এক সময় দুষ্কৃতিকারীরা স্টেশনে আগুন দিয়ে সেটির ভিডিও ধারণ করে।

ছড়িয়ে পড়া ওই ভিডিওতে দেখা যায়, স্টেশনের প্ল্যাটফর্ম চত্বরের বিভিন্ন অংশ ও কয়েকটি পিলারে তরল দাহ্য পদার্থ ঢেলে আগুন ধরিয়ে দিচ্ছেন এক যুবক। এ সময় প্ল্যাটফর্মের নিচে আরেক যুবকের উপস্থিতি লক্ষ্য করা যায়। ভিডিওর স্ক্রলে ‘১৭ নভেম্বর, ২০২৬ ইং, অতিথপুর রেল স্টেশন, নেত্রকোনা’ লেখা রয়েছে। আগুন লাগানোর পরপরই তাদের দ্রুত ঘটনাস্থল ত্যাগ করতে দেখা যায়। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে জানিয়ে বারহাট্টা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চম্পক দাম জানান, প্ল্যাটফর্মের তিনটি পিলারে চটের বস্তায় পেট্রোল বা কোনো দাহ্য পদার্থ ঢেলে আগুন দেওয়ার আলামত পাওয়া গেছে। তবে প্ল্যাটফর্মের পিলারগুলো লোহার তৈরি হওয়ায় কাঠামোগত তেমন কোনো ক্ষতি হয়নি।

এদিকে অগ্নিকাণ্ডে ট্রেন চলাচলে কোনো বিঘ্ন ঘটবে না বলে নিশ্চিত করেছেন মোহনগঞ্জ রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার জহিরুল ইসলাম। তিনি জানান, রেলওয়ের প্রকৌশল বিভাগের ওয়েম্যান ও বারহাট্টা থানা পুলিশের তথ্যানুযায়ী, ছেঁড়া চটের বস্তায় পেট্রোল ঢেলে প্ল্যাটফর্মের মেঝে ও পিলারে আগুন দিয়ে দুর্বৃত্তরা ভিডিও করে পালিয়ে যায়। বন্ধ থাকা এই স্টেশনটিতে কোনো বড় ক্ষতি হয়নি এবং রেল যোগাযোগ স্বাভাবিক রয়েছে। এর আগে নেত্রকোনা জেলার বারহাট্টার উপজেলার পাটলী ও সদর উপজেলার চল্লিশা এলাকায় আরও তিন দফায় রেললাইনে আগুন দেওয়ার ঘটনা ঘটেছিল।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2019
Design By Raytahost