1. online@dbnews.live : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. admin@dbnews.live : admin :
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১২:৪৬ পূর্বাহ্ন

জয়পুরহাটে বিজিবি-পুলিশের যৌথ অভিযানে ৮৫ লাখ টাকা মুল্যের প্রত্নতাত্ত্বিক পাথর উদ্ধার, আটক ১

সাখাওয়াত হোসেন, ষ্টাফ রিপোর্টারঃ-
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬
  • ৩৫ বার পঠিত

জয়পুরহাট ২০ বিজিবি ও পুলিশের যৌথ অভিযানে দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা থেকে ৮৫ লাখ টাকা মূল্যের প্রত্নতাত্ত্বিক নিদর্শন উদ্ধার করেছে।

রবিবার (১৬ নভেম্বর) ব্যাটালিয়ন অধিনায়কের নেতৃত্বে ৩০ সদস্যের বিজিবি দল ও ঘোড়াঘাট থানা পুলিশের যৌথ দল রানীগঞ্জ সংলগ্ন পীরগঞ্জ-ঘোড়াঘাট সীমানার ছত্রা বাজারের পাশে একটি টিনের ঘরে অভিযান চালায়।

এ সময় ৯০ কেজি ওজনের বেলে পাথরের শিলাখণ্ড, ২০ কেজি ওজনের কষ্টি পাথরের খণ্ডাংশ ও ২০ কেজি ওজনের শিবলিঙ্গের খণ্ডাংশসহ মোট ১৩০ কেজি পাথর উদ্ধার করা হয়। আটক করা হয় মো. মোমিন ইসলাম (৪৪) নামে এক ব্যক্তিকে। তার বাড়ি রংপুরের পীরগঞ্জের কাংগুরপাড়া গ্রামে।
আটককৃত আসামিকে মেডিকেল শেষে পীরগঞ্জ থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে। উদ্ধারকৃত পাথরগুলো প্রত্নতত্ত্ব অধিদপ্তর, পাহাড়পুরের কর্তৃপক্ষের কাছে যাচাইয়ের জন্য পাঠানো হবে বলে জানিয়েছে বিজিবি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2019
Design By Raytahost