1. online@dbnews.live : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. admin@dbnews.live : admin :
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৯:২৫ অপরাহ্ন

ফুলপুরে ভারতীয় মদসহ আটক-২

তপু রায়হান রাব্বি, ষ্টাফ রিপোর্টারঃ-
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬
  • ২৩ বার পঠিত

ময়মনসিংহের ফুলপুরে অভিযান চালিয়ে ভারতীয় ১৮ বোতল মদ উদ্ধার করেছে থানা পুলিশ। সোমবার (১২ অক্টোবর) বিকেল সাড়ে ৪টার দিকে ফুলপুর গোলচত্বর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। পুলিশ সূত্রে জানা গেছে, অবৈধ মাদকদ্রব্য চালান করা হচ্ছে এমন গোপন তথ্যের ভিত্তিতে ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার দিকনির্দেশনা য় এএসআই তানিমুল সহ পুলিশের একটি চৌকস দল সেখানে অভিযান পরিচালনা করে। অভিযানে কাউসার(২২) ও রকি(২০)কে সন্দেহজনক ভাবে আটক করেন। পরে তাদের তল্লাশি কারে দুজনের কাছ থেকে এসব মদ জব্দ করা হয়। উদ্ধার করা মদের মধ্যে ম্যাকডাওয়েলস নং-১ ব্র্যান্ডের ৭৫০ মিলিলিটারের ৬ বোতল এবং রয়্যাল স্ট্যাগ ব্র্যান্ডের ৩৭৫ মিলিলিটারের ১২ বোতল রয়েছে।

ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ হোসেন বলেন, আটককৃতদের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলার রুজু করে আদালতে পাঠানো হয়েছে। এসময় তিনি আরো বলেন, এ ঘটনায় অভিযান চলমান রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2019
Design By Raytahost