1. online@dbnews.live : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. admin@dbnews.live : admin :
সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৯:৫৬ অপরাহ্ন

তাজমিনকে হোটেল মালিকের ছেলে পরিচয় দিয়েছিল রাজু

ডিবি নিউজ ডেস্কঃ-
  • আপডেট টাইম : সোমবার, ১২ অক্টোবর, ২০২৬
  • ৬ বার পঠিত

কুমিল্লায় জান্নাতুল তাজমিন (১৫) হত্যাকাণ্ডের ঘটনায় আটক তার ‘ফেসবুক বন্ধু’ রিয়াজ উদ্দিন রাজুকে জিজ্ঞাসাবাদ করেছে কক্সবাজার পুলিশ। সেই জিজ্ঞাসাবাদেই উঠে এসেছে আরও গুরুত্বপূর্ণ অনেক তথ্য। রাজুর দেওয়া তথ্য মতে প্রতারণা করে হোটেল মালিকের ছেলে পরিচয়ে তাজমিনের সঙ্গে বন্ধুত্ব গড়ে তোলে। পরে তাকে কক্সবাজারের একটি রিসোর্টে স্বামী-স্ত্রীর মিথ্যা পরিচয় দিয়ে অবস্থান করে।

সোমবার (১২ অক্টোবর) দুপুরে কুমিল্লা পুলিশের কাছে রাজুকে হস্তান্তর করে কক্সবাজার সদর থানা। এর আগে তাকে জিজ্ঞাসাবাদ করলে এসব তথ্য উঠে আসে। বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার অহিদুর রহমান।
জানা গেছে, কুমিল্লায় সপ্তম শ্রেণির শিক্ষার্থী জান্নাতুল তাজমিন হত্যাকাণ্ডের সঙ্গে রাজু জড়িত না থাকলেও নাবালিকাকে প্ররোচনার মাধ্যমে বিপথগামী করার অভিযোগে তাকে আটক করে পুলিশ।

রবিবার (১১ অক্টোবর) রাত ১০টার দিকে শহরের কলাতলীর লুলুয়া রিসোর্টের সামনে থেকে পুলিশ অভিযান চালিয়ে রাজুকে আটক করা। আটককৃত রাজু বান্দরবানের লামা উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের বড়ছনখোলা এলাকার মনির আহমেদের ছেলে।

পুলিশ সূত্র জানায়, তাজমিন হত্যা মামলার তদন্তে তথ্যপ্রযুক্তি ও বিভিন্ন তথ্যের ভিত্তিতে রাজুর সংশ্লিষ্টতার বিষয়টি সামনে আসে।
গত বুধবার (৭ অক্টোবর) বাড়ি ফেরার পথে কুমিল্লার লালমাই উপজেলায় হত্যার শিকার হয় তাজমিন। পরদিন সকালে ভোরালজগপুর উত্তরপাড়া গ্রামের একটি ধানক্ষেতের আইল থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় সিএনজিচালিত অটোরিকশাচালক সুমন মিয়া (৩৫)-কে আটককরা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2019
Design By Raytahost