1. online@dbnews.live : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. admin@dbnews.live : admin :
সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৫:০১ অপরাহ্ন

ফুলপুরে শারদীয় দুর্গোৎসব ও দুর্গাপূজা উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

তপু রায়হান রাব্বি, ষ্টাফ রিপোর্টারঃ-
  • আপডেট টাইম : সোমবার, ১২ অক্টোবর, ২০২৬
  • ১৮ বার পঠিত

হিন্দু ধর্মের সবচেয়ে বড় দুর্গোৎসব শারদীয় দুর্গাপূজা-২০২৬ উদযাপন উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে মতবিনিময় ও প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১২ অক্টোবর) বেলা ১১টায় উপজেলা পরিষদের মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় আসন্ন দুর্গাপূজা উপলক্ষে সার্বিক প্রস্তুতি, পূজামণ্ডপের নিরাপত্তা, আইনশৃঙ্খলা পরিস্থিতি, যানবাহন চলাচল এবং উৎসবকালীন শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করার সহ ধর্মীয় সম্প্রীতি অক্ষুণ্ন রাখার বিষয়ে আলোচনা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা পরিষদের প্রশাসক সাধনা ত্রিপুরার সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক শফিকুল ইসলাম, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা ওমর ফারুক, পিআইও শাহীন বেগম, ফুলপুর থানার সেকেন্ড অফিসার আঃ কাদির, উপজেলা বিএনপির আহবায়ক আলহাজ্ব সিদ্দিকুর রহমান, পৌর বিএনপির আহবায়ক আমিনুল হক, উপজেলা শাখার জামাতের আমির (ভারপ্রাপ্ত) মোহাম্মদ জাকির হোসেন, খেলাফতে মজলিস উপজেলা শাখার সহ সভাপতি আজাহারুল ইসলাম, উপজেলা সার্বজনীন দুর্গাপূজা উদযাপন আহবায়ক উজ্জ্বল সাহা, সিনিয়র যুগ্ম আহ্বায়ক তাপস সাহা, উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
এ সময় ইউএনও সাধনা ত্রিপুরা আসন্ন শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ, নিরাপদ ও উৎসবমুখর পরিবেশে উদযাপন নিশ্চিত করতে পূজামণ্ডপের সার্বিক নিরাপত্তা, ভক্তবৃন্দের নির্বিঘ্ন চলাচল, নারী ও শিশুদের বিশেষ নিরাপত্তা, সিসি ক্যামেরা স্থাপন ও সচল রাখা, পর্যাপ্ত আলোকসজ্জা ও বিকল্প বিদ্যুৎ ব্যবস্থা, স্বেচ্ছাসেবক নিয়োগ, অগ্নিনিরাপত্তা এবং জরুরি পরিস্থিতিতে দ্রুত সমন্বয়ের বিষয়ে দিকনির্দেশনা প্রদান করেন। এ সময় তিনি আরো বলেন “শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু, সুন্দর ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করা হবে। পূজামণ্ডপগুলোর নিরাপত্তা, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং সার্বিক ব্যবস্থাপনায় সংশ্লিষ্ট দপ্তর ও দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদের সমন্বয়ের মাধ্যমে কাজ করতে হবে।” তিনি পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দকে নিজ নিজ মণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করা, শৃঙ্খলা বজায় রাখা এবং যেকোনো সমস্যা দেখা দিলে দ্রুত প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানানোর আহ্বান জানান। পাশাপাশি ধর্মীয় সম্প্রীতি বজায় রেখে সবাইকে উৎসব উদযাপনে সহযোগিতা করার অনুরোধ করেন।

সভায় অংশগ্রহণকারী বক্তারা বলেন, “ধর্ম যার যার, নিরাপত্তা ও শান্তি সবার—এই চেতনা ধারণ করে শারদীয় দুর্গাপূজা উদযাপন করতে হবে। দুর্গাপূজা হিন্দু সম্প্রদায়ের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব। এ উৎসব যেন আনন্দ, উৎসাহ ও নির্বিঘ্ন পরিবেশে উদযাপিত হয়, সে জন্য প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, জনপ্রতিনিধি এবং স্থানীয় জনগণকে সম্মিলিতভাবে দায়িত্ব পালন করতে হবে। কোনো ধরনের বিশৃঙ্খলা, অপ্রীতিকর ঘটনা কিংবা সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের অপচেষ্টা বরদাশত করা হবে না।”

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2019
Design By Raytahost