1. online@dbnews.live : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. admin@dbnews.live : admin :
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৮:২৭ অপরাহ্ন

নকলায় নানা আয়োজনে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

আল আমিন, ষ্টাফ রিপোর্টারঃ-
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬
  • ৩ বার পঠিত

শেরপুরের নকলায় ঘর থেকেই শুরু করি, ‘দুর্যোগ সহনশীল দেশ গড়ি’ প্রতিপাদ্যকে সামনে রেখে র‍্যালি, দুর্যোগ মোকাবিলার মহড়া ও আলোচনা সভার মধ্য দিয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২৬ পালিত হয়েছে।

মঙ্গলবার (১৩ অক্টোবর) উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের আয়োজনে এসব কর্মসূচি অনুষ্ঠিত হয়।

দিবসটি উপলক্ষে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে, পরে দুর্যোগ মোকাবিলায় প্রস্তুতি ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মহড়া এরপর উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাহাঙ্গীর আলম, সহকারী কমিশনার (ভূমি) সাদিয়া আফরিন এ্যানি, ফায়ার সার্ভিসের ওয়্যারহাউস পরিদর্শক নাছির হোসাইন ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আনোয়ার হোসেন শামীমসহ অন্যরা।

সভায় বক্তারা বলেন, দুর্যোগের ক্ষয়ক্ষতি কমাতে জনসচেতনতা বৃদ্ধি, পরিবেশ সংরক্ষণ এবং আগাম প্রস্তুতির বিকল্প নেই। দুর্যোগের ঝুঁকি মোকাবিলায় ব্যক্তি, পরিবার ও সামাজিক পর্যায়ে সচেতনতা গড়ে তোলার পাশাপাশি সম্মিলিত উদ্যোগ গ্রহণ করতে হবে। পাশাপাশি বিভিন্ন দুর্ঘটনা এড়িয়ে চলতে সবাইকে সতর্ক থাকতে হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2019
Design By Raytahost