
ঘর থেকেই শুরু করি, দুুর্যোগ সহনশীল দেশ গড়ি এই প্রতিপাদ্যকে সামনে রেখে ময়মনসিংহের ফুলপুরে মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে এবং ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের বাস্তবায়নে উপজেলা চত্বর থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।
উপজেলা নির্বাহী অফিসার সাধনা ত্রিপুরা সভাপতিত্বে অনুষ্ঠানে অংশ নেন পিআইও বেগম শাহীন, উপজেলা ফায়ার সার্ভিসের অফিসার, উপজেলা সমাজসেবা অফিসার শিহাব উদ্দিন খান, উপজেলা প্রকৌশলী কর্মকর্তা জাহাঙ্গীর হোসাইন, মাধ্যমিক শিক্ষা অফিসার সহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রী ও এলাকার গণ্য মান্য ব্যক্তিবর্গ সহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। পরে আলোচনা সভা ও ফায়ার সার্ভিস কর্মীদের মহড়া প্রদর্শন অনুষ্ঠিত হয়। এছাড়া উপজেলা চত্বরে অগ্নিকাণ্ড ও ভূমিকম্প কালে রক্ষা পাওয়ার উপায় নিয়ে মহড়া অনুষ্ঠিত হয়। দিনব্যাপী এ আয়োজনের মাধ্যমে অংশ গ্রহণ কারীরা দুর্যোগ মোকাবিলায় জনসচেতনতা বৃদ্ধি এবং সমন্বিত উদ্যোগের গুরুত্ব তুলে ধরেন।
Leave a Reply