1. online@dbnews.live : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. admin@dbnews.live : admin :
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০১:২১ পূর্বাহ্ন

পাঁচবিবিতে “সপ্নের চেয়ারম্যান কাপ” ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন

সাখাওয়াত হোসেন, ষ্টাফ রিপোর্টারঃ-
  • আপডেট টাইম : সোমবার, ১২ অক্টোবর, ২০২৬
  • ২৮ বার পঠিত

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার সীমান্তবর্তী বাগজানা ইউনিয়নে চেয়ারম্যান কাপ ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কাশপিয়া তাসরিন। সোমবার বিকালে উপজেলার বাগজানা দ্বি-মুখী উচ্চ বিদ্যালয় মাঠে এই টুর্নামেন্টের আয়োজন করা হয়। বাগজানা ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের তত্ত্বাবধানে টুর্নামেন্টি অনুষ্ঠিত হয়।
বাগজানা ইউনিয়নের চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ নাজমুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব সাইফুল ইসলাম ডালিম।

টুর্নামেন্টের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন বাগজানা ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক রাজু (মাস্টার), সিনিয়র সহ-সভাপতি মোঃ আব্দুল লতিফ মন্ডল, যুগ্ম সম্পাদক মোঃ রেজাউল করিম বাদশা, সাংগঠনিক সম্পাদক মোঃ মাসুদ রানা, স্থানীয় বিএনপি নেতা আনোয়ার হোসেন বাবু ও রাজশাহী নিউ গভর্নমেন্ট সরকারি কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি বিএনপির পরিবারের সন্তান মোঃ মামুন খান সহ ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2019
Design By Raytahost