1. online@dbnews.live : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. admin@dbnews.live : admin :
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০১:২১ পূর্বাহ্ন

পাঁচবিবিতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

সাখাওয়াত হোসেন, ষ্টাফ রিপোর্টারঃ-
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬
  • ১৭ বার পঠিত

“ঘর থেকে শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে জয়পুরহাটের পাঁচবিবিতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২৬ পালিত হয়।

এ উপলক্ষে মঙ্গলবার সকালে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা, র‍্যালি ও অগ্নিকান্ড বিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা কাশপিয়া তাসরিনের সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মোঃ নাহিদ হাসান, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মল্লিকা রানী সেহানবীশ, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মাহমুদা খাতুন পপি, প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ হাসান আলী, উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তা মোঃ ওবায়দুল হক, মহিলা বিষয়ক কর্মকর্তা ওবায়দুর রহমান, একাডেমী মোঃ সুপারভাইজার জহুরুল ইসলাম, পল্লী বিদ্যুতের এজিএম মোঃ তিতাস, ফায়ার সার্ভিস স্টেশন অফিসার মোঃ শাহ্ আলম, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রব বুলু ও আয়মারসুলপুর ইউপি চেয়ারম্যান মামুনুর রশিদ মিলটন সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তারা বলেন, দুর্যোগ মোকাবেলায় পূর্ব প্রস্তুতির কোনো বিকল্প নেই। পরিবার থেকেই দুর্যোগ সহনশীল মানসিকতা গড়ে তুলতে হবে। র‍্যালি শেষে অগ্নিকান্ড থেকে বাঁচতে করণীয় বিষয়ে একটি সচেতনতামূলক মহড়া প্রদর্শন করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2019
Design By Raytahost