1. online@dbnews.live : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. admin@dbnews.live : admin :
রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৫:২৬ পূর্বাহ্ন

পাঁচবিবিতে মাদক ও জুয়া প্রতিরোধ সমাবেশ

সাখাওয়াত হোসেন, ষ্টাফ রিপোর্টারঃ-
  • আপডেট টাইম : শনিবার, ১০ অক্টোবর, ২০২৬
  • ১৯ বার পঠিত

“পরিবার, সমাজ ও দেশ বাঁচাতে, মাদক রুখতে হবে একসাথে” এবং “মাদকের আগ্রাসন রুখবো, প্রতিরোধেই সম্মান” এই স্লোগানকে সামনে রেখে জয়পুরহাটের পাঁচবিবিতে মাদক এবং অনলাইন জুয়া বিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
গতকাল সন্ধ্যায় থানা কমিউনিটি পুলিশিং এর উদ্যোগে সুন্দর সমাজ গঠনের লক্ষ্যে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার আওলাই ইউনিয়নের ২’নং ওয়ার্ডবাসীর আয়োজনে এই সমাবেশটি অনুষ্ঠিত হয়।

সমাবেশে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ তামবিরুল ইসলাম। এসময় থানার ওসি মহদোয় সমাবেশে উপস্থিত সকলের উদ্দেশ্যে বলেন, মাদক ও অনলাইন জুয়া একটি পরিবার ও সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দেয়। যুব সমাজকে এই ভয়াল থাবা থেকে রক্ষা করতে হলে পুলিশের পাশাপাশি সমাজের সকলকে একসাথে কাজ করতে হবে। আপনাদের এলাকার মাদক ব্যবসায়ী ও জুয়াড়ীদের তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করার জন্য সকলের প্রতি আহবান জানায় ওসি মহদোয়। মাদক ও জুয়া বন্ধ সহ উপজেলাবাসির জানমাল সুরক্ষায় চুরি, ডাকাতি, ছিনতাই ও বাল্যবিবাহ বন্ধেও পুলিশের এ কাজে এগিয়ে আসতে হবে।

২’নং ওয়ার্ড কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি মোঃ রফিকুল আলম চৌধুরীর সভাপতিত্বে উপজেলার শেষ প্রান্ত দরগা বাজারে অনুষ্ঠিত সমাবেশে এসময় উপস্থিত ছিলেন নন্দীগ্রাম পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোঃ আসাদুজ্জামান আসাদ ও থানার এসআই মোঃ আলমগীর কবিরসহ এলাকার সাধারণ জনগণ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2019
Design By Raytahost