1. online@dbnews.live : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. admin@dbnews.live : admin :
রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৭:১৫ পূর্বাহ্ন

ফুলপুরে আনসার ভিডিপির উদ্যোগে বৃক্ষ রোপণ

তপু রায়হান রাব্বি, ষ্টাফ রিপোর্টারঃ-
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬
  • ৫৭ বার পঠিত

পরিবেশের ভারসাম্য রক্ষা ও জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় আনসার-ভিডিপির মহাপরিচালক এর নির্দেশনায়, জেলা কমান্ড্যান্ট সোহেলুর রহমান এর প্রত্যক্ষ তত্ত্বাবধানে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উদ্যোগে ব্যাপক বৃক্ষরোপণ কর্মসূচি পরিচালিত হচ্ছে। আনসার ও ভিডিপির সদস্যদের মাধ্যমে ময়মনসিংহের ফুলপুরে উপজেলার আনসার-ভিডিপির ক্লাব ও বিভিন্ন জায়গায় এসব চারা রোপণ ও পরিচর্যার উদ্যোগ নেওয়া হলে। স্থানীয় পর্যায়ে সবুজায়ন আরও বৃদ্ধি পাবে বলে আশা প্রকাশ করেন এলাকাবাসী। পরিবেশের ভারসাম্য রক্ষা, সবুজায়ন বৃদ্ধি এবং সাধারণ মানুষের মধ্যে বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরতে ১টি পৌরসভা সহ উপজেলার ১০টি ইউনিয়নে বিভিন্ন প্রজাতির ফলজ ও বনজ গাছের বিভিন্ন প্রজাতির চারা রোপণ করেন আনসার ও ভিডিপি সদস্যদরা। বৃহস্পতিবার (১ অক্টোবর) উপজেলার বিভিন্ন এলাকায়, `বৃক্ষরোপণ অভিযান-২০২৬’ উদ্বোধন করেন উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মোঃ ওমর ফারুক,। তিনি বৃক্ষরোপণ ও পরিচর্যার মাধ্যমে পরিবেশ রক্ষায় ভূমিকা রাখার আহ্বান জানান। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আনসার ও ভিডিপি প্রশিক্ষক আছাদুল্লাহিল গালিব, উপজেলা আনসার ও ভিডিপি প্রশিক্ষিকা, সহ বিভিন্ন পৌর ও ইউনিয়নের আনসার ও ভিডিপির সদস্যরা। কর্মসূচিতে বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করতে বেশি বেশি গাছ লাগানোর বিকল্প নেই। শুধু বৃক্ষরোপণ করলেই হবে না, লাগানো গাছের নিয়মিত পরিচর্যা ও সংরক্ষণও নিশ্চিত করতে হবে

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2019
Design By Raytahost