1. online@dbnews.live : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. admin@dbnews.live : admin :
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৬ অপরাহ্ন

পাঁচবিবির সোনাপুরে কারাম উৎসব দেখতে বিএনপি নেতা,,,,ডালিম-নাজমুল

সাখাওয়াত হোসেন, ষ্টাফ রিপোর্টারঃ-
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৯ বার পঠিত

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার বাগজানা ইউনিয়নের সোনাপুর আদিবাসী পল্লীতে আদিবাসীদের অন্যতম প্রধান ধর্মীয় ও ঐতিহ্যবাহী কারাম পূজা ও উৎসব জাঁকজমকপূর্ণভাবে উদযাপিত হয়েছে।

গতকাল সোমবার সন্ধ্যায় এই উৎসব উপলক্ষে আয়োজিত অনুষ্ঠান পরিদর্শন করেন উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব মোঃ সাইফুল ইসলাম ডালিম এবং বাগজানা ইউনিয়ন বিএনপির সভাপতি ও ইউপি চেয়ারম্যান মোঃ নাজমুল হক।
এসময় আদিবাসী সম্প্রদায়ের নারী-পুরুষরা তাদের ঐতিহ্যবাহী পোশাকে সজ্জিত হয়ে নাচ-গানের মাধ্যমে অতিথিদের ফুল দিয়ে বরণ করে নেন। পরে তারা মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা উপস্থাপন করেন। অতিথিরা বেশ কিছুক্ষণ ধরে তাদের এই ঐতিহ্যবাহী নাচগান উপভোগ করেন।

বিএনপি নেতা ডালিম বলেন, আদিবাসীরা এ দেশের মাটির সন্তান। তাদের নিজস্ব কৃষ্টি কালচার ও ঐতিহ্য রয়েছে। আপনারা আপনাদের কৃষ্টি-কালচার স্বাচ্ছন্দ্যে ও নিরাপদে পালন করে যাবেন। বিএনপি সবসময় আপনাদের পাশে আছে এবং থাকবে আমরা আপনাদের কোনো প্রকার সমস্যা হতে দেবো না। বর্তমান সরকার আদিবাসীসহ সকল সম্প্রদায়ের অধিকার রক্ষায় কাজ করছে।

এ সময় স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী, আদিবাসী পল্লীর মুরুব্বী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। উৎসবকে ঘিরে পুরো এলাকায় আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2019
Design By Raytahost