
ময়মনসিংহের ফুলপুরে ৫নং সদর ফুলপুর ইউনিয়ন পরিষদের নতুন ভবন নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন ময়মনসিংহ-২ (ফুলপুর-তারাকান্দা) আসনের উন্নয়ন তদারকির দায়িত্বপ্রাপ্ত সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নিলুফার চৌধুরী মনি। এ সময় ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের (মউক) চেয়ারম্যান মোতাহার হোসেন তালুকদার, উপজেলা নির্বাহী কর্মকর্তা সাধনা ত্রিপুরা, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ শফিকুল ইসলাম সহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
Leave a Reply