1. online@dbnews.live : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. admin@dbnews.live : admin :
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৪ অপরাহ্ন

আসন্ন বাগজানা ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষ্যে চেয়ারম্যানের কর্মী ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

সাখাওয়াত হোসেন, ষ্টাফ রিপোর্টারঃ-
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৪ বার পঠিত

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে জয়ের আশায় জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার সীমান্তবর্তী বাগজানা ইউনিয়নে মতবিনিময় ও আলোচনা সভা করেন পরিষদের বর্তমান চেয়ারম্যান নাজমুল হক। রবিবার সন্ধ্যায় ইউনিয়নের ভীমপুর গ্রামের বাসভবনে মতবিনিময় ও আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় ইউনিয়নের প্রতিটি গ্রাম, পাড়া ও মহল্লা থেকে শত শত নারী-পুরুষ ভোটার স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। মতবিনিময় সভায় বক্তব্য রাখতে গিয়ে দুইবারের নির্বাচিত চেয়ারম্যান মোঃ নাজমুল হক বলেন, “দীর্ঘ ১০ বছর আপনাদের ভোটে আমি শুধু চেয়ারম্যান নই, আপনাদের সেবক হিসেবে সুখে-দুঃখে পাশে যেমন ছিলাম, আগামীতেও থাকবো। আপনারা যে আমাকে সত্যিই ভালোবাসেন, তার প্রমাণ আজকে আপনাদের এই স্বতঃস্ফূর্ত উপস্থিতি। তিনি আরও বলেন, “আগামী নির্বাচনে দল-মত নির্বিশেষে আপনারা আপনাদের মূল্যবান ভোট দিয়ে আমাকে আবারও নির্বাচিত করবেন বলে আমি বিশ্বাস করি। আপনাদের ভোটের মর্যাদা আমি আগামী পাঁচ বছর সম্মানের সহিত রক্ষা করবো, ইনশাআল্লাহ।” এ সময় উপস্থিত সাধারণ ভোটাররা আগামী নির্বাচনেও বিপুল ভোটে সৎ ও যোগ্য জনপ্রতিনিধি হিসেবে নাজমুল হককে পুনরায় নির্বাচিত করার প্রত্যয় ব্যক্ত করেন। মতবিনিময় সভায় দল-মত নির্বিশেষে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2019
Design By Raytahost