1. online@dbnews.live : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. admin@dbnews.live : admin :
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৮ অপরাহ্ন

কমলাপুর রেলস্টেশনে ককটেল বিস্ফোরণ

ডিবি নিউজ ডেস্কঃ-
  • আপডেট টাইম : শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬
  • ৭ বার পঠিত

রাজধানীর কমলাপুর রেলস্টেশনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শনিবার (১৯ সেপ্টেম্বর) রাতে এ বিস্ফোরণের ঘটনাটি ঘটে। তবে এ ঘটনায় বিস্তারিত তথ্য এখনো জানা যায়নি।

এর আগে সন্ধ্যার পর ঢাকা-মাওয়া মহাসড়কের ইনকামিং লেনে যাত্রাবাড়ী চৌরাস্তার সামাদ সুপার মার্কেটের সামনে চারটি ককটেলের বিস্ফোরণ ঘটানো হয়। এ সময় বিল্লাল নামে এক রিকশাচালক আহত হয়েছেন।

পুলিশ জানায়, অজ্ঞাতপরিচয় ব্যক্তিরা সেখানে চারটি ককটেল বিস্ফোরণ ঘটায়। এ সময় রিকশাচালক মো. বিল্লাল আহত হন। ঘটনার পর আহত বিল্লালকে যাত্রাবাড়ী থানায় নেয়া হয়েছে। এরপর তাকে চিকিৎসার জন্য হাসপাতালে নেয়া হবে। এরপর রাতে রাজধানীর মিরপুর-১ নম্বরের ট্রাফিক পুলিশ বক্সের একটি যাত্রীবাহী বাসে আগুন দেয়ার ঘটনা ঘটে। এ ছাড়াও সন্ধ্যা সোয়া ৭টার দিকে মিরপুর ১১ নম্বরেও একটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

এর আগে, শুক্রবার (১৮ সেপ্টেম্বর) জুমার পর থেকে রাত পর্যন্ত রাজধানীর যাত্রাবাড়ী, মগবাজার ও আগারগাঁওসহ বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ছাড়াও একই দিন রাতে মিরপুরের কাফরুল এলাকায় যাত্রীবাহী বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। নাশকতামূলক এসব কর্মকাণ্ড প্রতিরোধে ইতোমধ্যে রাজধানীতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2019
Design By Raytahost