1. online@dbnews.live : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. admin@dbnews.live : admin :
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৭ অপরাহ্ন

জয়পুরহাটে ১০০ পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুইজন গ্রেপ্তার

সাখাওয়াত হোসেন, ষ্টাফ রিপোর্টারঃ-
  • আপডেট টাইম : শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬
  • ২২ বার পঠিত

জয়পুরহাটে মাদকবিরোধী বিশেষ অভিযানে ১০০ পিচ নেশাজাতীয় মাদকদ্রব্য ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুইজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।
বুধবার রাতে জয়পুরহাট সদর পূর্ব বাজারের কাপড়পট্টি এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, জেলার পাঁচবিবি উপজেলার পূর্ব ধরঞ্জী গ্রামের মৃত আব্বাস আলীর ছেলে নূর আলম বাবু (৪০) এবং সদর উপজেলার হেলকুন্ডা উত্তরপাড়া গ্রামের মৃত কানছা মন্ডলের ছেলে শফিকুল ইসলাম (৩৮)।

ডিবি সূত্রে জানা যায়, জেলা পুলিশ সুপারের দিক নির্দেশনা এবং ডিবির ওসির নেতৃত্বে ডিবির এসআই (নিঃ) মো. ওমর ফারুক শিমুল, এএসআই (নিঃ) মো. আনোয়ার হোসেনসহ সঙ্গীয় ফোর্স মাদক বিরোধী বিশেষ অভিযান চালায়। এ সময় সদরের কাপড়পট্টি এলাকার একটি কাপড়ের দোকানের সামনে থেকে তাদের দুইজনকে আটক করা হয়। পরে তাদের কাছ থেকে ১০০ পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করে জব্দ করা হয়।

এ ঘটনায় ডিবির অফিসার ইনচার্জ (ওসি) আসাদুজ্জামান জানান, মাদক বিরোধী অভিযান চালিয়ে দুই জনকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2019
Design By Raytahost