1. online@dbnews.live : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. admin@dbnews.live : admin :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০২:৫০ পূর্বাহ্ন

পাঁচবিবির যুবকদের আত্মকর্মসংস্থানে হাঁস-মুরগি পালনে প্রশিক্ষণ দেয় বিজিবি

সাখাওয়াত হোসেন, ষ্টাফ রিপোর্টারঃ-
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬
  • ২১ বার পঠিত

সীমান্তে শুধু নিরাপত্তা নয়, সীমান্তবাসীর জীবনমান উন্নয়নেও কাজ করছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এরই অংশ হিসেবে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার সীমান্ত এলাকার ১০’জন শিক্ষিত বেকার যুবককে আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে যুব উন্নয়ন অধিদপ্তরের সহযোগিতায় মাসব্যাপী হাঁস-মুরগি লালন পালনের প্রশিক্ষণ দেয় জয়পুরহাট-২০ বিজিবি।
মঙ্গলবার দুপুরে পাঁচবিবির বিয়াম মডেল স্কুল এন্ড কলেজের হলরুমে আনুষ্ঠানিকভাবে তাদের মাঝে সনদ বিতরণ করা হয়।
প্রশিক্ষণপ্রাপ্তদের হাতে সনদ তুলে দেন দিনাজপুর বিজিবির সেক্টর কমান্ডার কর্নেল মোহাম্মদ ফয়সল হাসান খান ও জয়পুরহাট ২০ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোঃ লতিফুল বারী। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাইমেনা শারমীন, জেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ মকছুদুল কবীর, উপজেলা কর্মকর্তা মোঃ গোলাম মোস্তফা, পাঁচবিবি সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ তুহিন রেজা, স্থানীয় সাবেক কাউন্সিলর মোঃ আমজাদ হোসেন, ইউপি সদস্য খলিলুর রহমান এবং প্রবীণ সাংবাদিক আব্দুল হাই সহ ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

অনুষ্ঠানে সেক্টর কমান্ডার কর্নেল মোহাম্মদ ফয়সল হাসান খান বলেন, “আমরা শুধু সীমান্ত পাহারা দেই না। সীমান্তবাসী কীভাবে ভালো থাকবে, কী করলে তারা অবৈধ কাজের সঙ্গে জড়িত হবে না, সেটাও আমাদের দায়িত্ব। বিজিবি মহাপরিচালকের নির্দেশনায় আমরা ধারাবাহিকভাবে সীমান্তবাসীর জন্য কল্যাণমূলক কাজ করছি। তিনি আরও বলেন, প্রাকৃতিক দুর্যোগে ত্রাণ সহায়তা এবং শীত মৌসুমে কম্বল বিতরণের মতো মানবিক কার্যক্রম বিজিবি

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2019
Design By Raytahost