1. online@dbnews.live : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. admin@dbnews.live : admin :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৮:৫৪ অপরাহ্ন

এআই ব্যবহার করে উত্তর লিখছিলেন এইচএসসি পরীক্ষার্থী

ষ্টাফ রিপোর্টারঃ-
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬
  • ২৫ বার পঠিত

চট্টগ্রামে মোবাইল ফোনে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে নকল করার অভিযোগে এক এইচএসসি পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।

সোমবার (২৭ জুলাই) নগরীর সরকারি হাজী মুহাম্মদ মহসিন কলেজ কেন্দ্রে এ ঘটনা ঘটে। 

ঘটনার সত্যতা নিশ্চিত করে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ড. পারভেজ সাজ্জাদ চৌধুরী গণমাধ্যমকে বলেন, মানবিক বিভাগের ওই পরীক্ষার্থী প্রশ্নপত্র বিতরণের কিছুক্ষণ পর গোপনে মোবাইল ফোনে ছবি তোলেন। পরে তিনি স্মার্টফোনে থাকা এক এআই অ্যাপে প্রশ্নের ছবি আপলোড করে উত্তর সংগ্রহ করে খাতায় লিখতে শুরু করেন। এ সময় দায়িত্বরত পরিদর্শকরা তাকে হাতেনাতে ধরে ফেলেন।

অধ্যাপক ড. পারভেজ সাজ্জাদ চৌধুরী বলেন, পরীক্ষার হলে মোবাইল ফোন নিয়ে প্রবেশ ও অসদুপায় অবলম্বনের দায়ে ওই পরীক্ষার্থীকে তাৎক্ষণিকভাবে বহিষ্কার করা হয়েছে। একইসঙ্গে তার ব্যবহৃত মোবাইল ফোনটিও জব্দ করা হয়েছে।

সোমবার চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে পৌরনীতি ও সুশাসন (প্রথম পত্র), জীববিজ্ঞান (প্রথম পত্র), ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা (প্রথম পত্র) এবং খাদ্য ও পুষ্টি (প্রথম পত্র) বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হয়।

এর আগে, চট্টগ্রাম শিক্ষা বোর্ডের এইচএসসি পরীক্ষা কয়েক দফা বিঘ্নিত হয়। গত ৮ জুলাই প্রথম দফায় পরীক্ষা স্থগিত করা হয়। এরপর বন্যা-পরবর্তী পরিস্থিতি, ক্ষতিগ্রস্ত এলাকার যোগাযোগ ব্যবস্থা এবং পরীক্ষার্থীদের শারীরিক ও মানসিক অবস্থা বিবেচনায় গত ১৬ জুলাই পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত অনির্দিষ্টকালের পরীক্ষা স্থগিত করা হয়।

সোমবার থেকে পুনরায় চট্টগ্রাম বোর্ডের এইচএসসি ও সমমানের পরীক্ষাগুলো শুরু হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2019
Design By Raytahost