1. online@dbnews.live : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. admin@dbnews.live : admin :
মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ০৭:২৫ পূর্বাহ্ন

পাঁচবিবিতে প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি বাস্তবায়নে বৃক্ষরোপন কর্মসুচী অব্যাহত

সাখাওয়াত হোসেন, ষ্টাফ রিপোর্টারঃ-
  • আপডেট টাইম : সোমবার, ১৩ জুলাই, ২০২৬
  • ৪০ বার পঠিত

জয়পুরহাটের পাঁচবিবিতে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী দেশে ৫ বছরে ২৫ কোটি বৃক্ষ রোপণ কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে পূণঃখননকৃত খালের দুই পাশে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হয়েছে ।

১৩ জুলাই সোমবার বিকেলে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্হাপনা বিভাগের আয়োজনে এসব চারা রোপণ করা হয়। চলতি ২০২৫-২০২৬ অর্থ বছরে ইজিপিপি কর্মসূচির আওতায় উপজেলার বাগজানা ইউনিয়নের সোনাপুর খোর্দ্দমাশুল ঝিনাইগাড়ী সোনামনু মাস্টারের জমি হতে জীবনপুর অভিমূখে পূণঃখননকৃত খালের ২ পাশে ১ হাজার ৫ শত বনজ, ফলদ ঔষধি ও তাল গাছের চারা রোপণ করা হয়। এ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কাশপিয়া তাসরিন । এসময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার জসিম উদ্দিন,উপজেলা প্রানীসম্পদ কর্মকর্তা ডাঃ হাসান আলী, উপজেলা প্রকৌশলী মোবারক হোসেন, উপজেলা পল্লী উন্নয়ন অফিসার আশরাফুল আলম, উপজেলা প্রকল্প কর্মকর্তা আবু বক্কর সিদ্দিক বাগজানান ইউনিয়ন চেয়ারম্যান নাজমুল হোসেন ও ইউপি সদস্যবৃন্দ ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2019
Design By Raytahost