1. online@dbnews.live : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. admin@dbnews.live : admin :
রবিবার, ১২ জুলাই ২০২৬, ০১:৪৫ পূর্বাহ্ন

পাঁচবিবিতে প্রশিক্ষণ শেষে গরু বিতরণ

সাখাওয়াত হোসেন, ষ্টাফ রিপোর্টারঃ-
  • আপডেট টাইম : শনিবার, ১১ জুলাই, ২০২৬
  • ৫০ বার পঠিত

আত্মকর্মসংস্থান সৃষ্টি ও নারীর ক্ষমতায়ন বৃদ্ধির লক্ষ্যে জয়পুরহাটের পাঁচবিবির দুঃস্থ নারীদের মাঝে প্রশিক্ষণ শেষে ৭’টি গবাদি পশু (বকনা গরু) প্রদান করা হয়। বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের সহযোগিতায় এসডিএস এনজিওর সার্বিক তত্ত্বাবধানে শনিবার দুপুরে এসডিএসের প্রধান কার্যালয়ে গরুগুলো বিতরণ করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা কাশপিয়া তাসরিন প্রধান অতিথি হিসেবে দুঃস্থ নারীদের হাতে সহায়তার গরুগুলো তুলে দেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ হাসান আলী, মহিলা বিষয়ক কর্মকর্তা মোঃ ওবায়দুর রহমান, এসডিএসের চেয়ারম্যান গুলশান আরা গ্যালিন, নির্বাহী পরিচালক আয়েশা আক্তার, পরিচালক মোঃ আতাউর রহমান লিটন ও সহকারি পরিচালক আঞ্জুমান আফরোজসহ অফিসের সকল কর্মকর্তা-কর্মচারীগণ।

সহায়তার গরুগুলো ভালোভাবে লালন পালন করতে পারলে দুঃস্থ উপকারভোগী নারীর পরিবারগুলো স্বাবলম্বী হবে। এছাড়া গ্রামীণ অর্থনীতিতে এসব নারীরা ইতিবাচক ভূমিকা রাখার পাশাপাশি সমাজেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মন্তব্য করেন নির্বাহী কর্মকর্তা মহদোয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2019
Design By Raytahost