1. online@dbnews.live : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. admin@dbnews.live : admin :
রবিবার, ১২ জুলাই ২০২৬, ০১:৪৪ পূর্বাহ্ন

পাঁচবিবিতে স্বল্প সুদের ঋণের টাকা বিতরণ

সাখাওয়াত হোসেন, ষ্টাফ রিপোর্টারঃ-
  • আপডেট টাইম : শনিবার, ১১ জুলাই, ২০২৬
  • ৩৪ বার পঠিত

জয়পুরহাটের পাঁচবিবির পল্লী এলাকার দরিদ্র ও আর্থিকভাবে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নের লক্ষ্যে স্বল্প সুদে ঋণের টাকা বিতরণ করা হয়। শনিবার দুপুরে বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন সিএমএসএমই এর উদ্যোগে ৫০ লাখ টাকা বিতরণ করা হয়।

বন্ধন এনজিও সরকারের নীতিমালার আলোকে কৃষি, মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারি শিল্প খাতকে এগিয়ে নিতে এবং পল্লী এলাকার দরিদ্র পরিবারগুলোকে আর্থিকভাবে সহায়তা করতেই ঋণের টাকা বিতরণ করা হয়।

পাঁচবিবি উপজেলা নির্বাহী কর্মকর্তা কাশপিয়া তাসরিন ঋণ বিতরণ কার্যক্রমে প্রধান অতিথি ছিলেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ হাসান আলী, বন্ধনের নির্বাহী পরিচালক (প্রশাসন) মোঃ শফিকুল আলম চৌধুরী বিপ্লব, প্রধান নির্বাহী পরিচালক মোঃ হাফিজ সরদার, সভাপতি মোঃ তারিকুল ইসলাম চৌধুরী ও পৌর মহিলা দলের সম্পাদিকা গুলশান আরা গ্যালিনসহ অনেকেই।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2019
Design By Raytahost