1. online@dbnews.live : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. admin@dbnews.live : admin :
শনিবার, ১১ জুলাই ২০২৬, ০২:২২ পূর্বাহ্ন

ময়মনসিংহে ৮ বছরের শিশু ধর্ষণের অভিযোগে যুবক আটক

ষ্টাফ রিপোর্টারঃ-
  • আপডেট টাইম : শনিবার, ১১ জুলাই, ২০২৬
  • ৩৬ বার পঠিত

ময়মনসিংহের মুক্তাগাছায় চকলেটের প্রলোভন দেখিয়ে ৮ বছর বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় সুমন আহমেদ (২৫)-নামের অভিযুক্ত যুবককে আটক করেছে পুলিশ।

শুক্রবার (১০ জুলাই) সন্ধ্যায় মামলা ও আটকের বিষয়টি নিশ্চিত করেছেন মুক্তাগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম।

আটককৃত সুমন আহমেদ একই উপজেলার আব্দুল কাদেরের ছেলে। এর আগে বৃহস্পতিবার রাতে শিশুটির মা বাদী হয়ে সুমন আহমেদকে আসামি করে থানায় মামলা দায়ের করেন।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শিশুটি বাড়ির পাশে খেলার সময় গত ৬ জুলাই বেলা তিনটার দিকে প্রতিবেশী সুমন চকলেট খাওয়ানোর কথা বলে পাশের একটি নির্মাণাধীন ভবনে নিয়ে যায়। সেখানে শিশুটির মুখ চেপে ধরে জোরপূর্বক ধর্ষণ করে। পরে ঘটনাটি কাউকে জানালে প্রাণনাশের হুমকি দেয়ায় শিশুটি ভয়ে বিষয়টি গোপন রাখে। ঘটনার পর থেকে সে শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়ে।

পরবর্তীতে বৃহস্পতিবার দুপুরে শিশুটি প্রতিবেশী এক কিশোরীর কাছে ঘটনার বর্ণনা দিলে বিষয়টি পরিবারের সদস্য ও স্থানীয়দের নজরে আসে। একপর্যায়ে উত্তেজিত এলাকাবাসী অভিযুক্ত সুমনকে আটক করে মারধর করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্তকে হেফাজতে নেয়।
মুক্তাগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম জানান, ধর্ষণের ঘটনায় শিশুর মা বাদী হয়ে মামলা দায়ের করেছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2019
Design By Raytahost