1. online@dbnews.live : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. admin@dbnews.live : admin :
শনিবার, ১১ জুলাই ২০২৬, ১২:৩৬ পূর্বাহ্ন

সরকারি অনুষ্ঠানে নেই প্রধানমন্ত্রীর ছবি, শুরু হলো নতুন ধারা

ষ্টাফ রিপোর্টারঃ-
  • আপডেট টাইম : শুক্রবার, ১০ জুলাই, ২০২৬
  • ২২ বার পঠিত

সরকারি অনুষ্ঠান, উদ্বোধন কিংবা বিভিন্ন দিবসের আয়োজনের পোস্টার-ব্যানার ও মঞ্চসজ্জায় দীর্ঘদিন ধরেই প্রধানমন্ত্রীর ছবি ব্যবহারের একটি প্রচলন ছিল। তবে এবার সেই চিত্রে পরিবর্তন দেখা গেছে।

বৃহস্পতিবার (৯ জুলাই) বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আয়োজিত পরিবেশ মেলা ও জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে মঞ্চ, ব্যানার ও ডিজিটাল ডিসপ্লেতে কোনো প্রধানমন্ত্রীর ছবি দেখা যায়নি। এর পরিবর্তে পুরো মঞ্চজুড়ে স্থান পেয়েছে পরিবেশ সংরক্ষণ, সবুজায়ন, প্রকৃতি এবং অনুষ্ঠানের প্রতিপাদ্য বিষয়ক নকশা ও ভিজ্যুয়াল।

অনুষ্ঠানে উপস্থিত অনেকের নজর কাড়ে এই পরিবর্তন। কারণ অতীতে একই ধরনের সরকারি অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর ছবি পোস্টার, ব্যানার কিংবা মঞ্চের কেন্দ্রীয় অংশে ব্যবহৃত হতে দেখা যেত।

সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, সম্প্রতি সরকারি প্রচারণা-সংক্রান্ত নির্দেশনায় ব্যক্তি-কেন্দ্রিক উপস্থাপনার পরিবর্তে কর্মসূচি, সেবা ও ইভেন্টকে গুরুত্ব দেওয়ার ওপর জোর দেওয়া হয়েছে। সেই নীতির প্রতিফলন হিসেবেই সাম্প্রতিক সরকারি আয়োজনগুলোতে নতুন ধরনের মঞ্চসজ্জা ও প্রচারণা দেখা যাচ্ছে।

বিশ্ব পরিবেশ দিবসের এ আয়োজনেও মঞ্চের কেন্দ্রবিন্দুতে ছিল পরিবেশ সংরক্ষণের বার্তা, পৃথিবীর প্রতীকী নকশা, বন ও জীববৈচিত্র্যের উপস্থাপনাসহ অনুষ্ঠানের মূল প্রতিপাদ্য।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2019
Design By Raytahost