1. online@dbnews.live : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. admin@dbnews.live : admin :
বুধবার, ০৮ জুলাই ২০২৬, ০২:৩৭ পূর্বাহ্ন

জয়পুরহাটে ট্রাক অটোরিক্সা মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ৫

সাখাওয়াত হোসেন, ষ্টাফ রিপোর্টারঃ-
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬
  • ৩৬ বার পঠিত

জয়পুরহাট- পাঁচবিবি সড়কের বনখুর এলাকায় ট্রাক ও অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত ও ৪জন আহত হয়েছে। মঙ্গলবার দুপুর দুইটার দিকে ৫বিবির বীরনগর এলাকা থেকে একটি অটো রিক্সা জয়পুরহাটের দিকে আসার সময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক অটো রিক্সাটিকে ধাক্কা দেয় এ সময় অটোরিকশার চালকসহ এক অটো যাত্রী ঘটনাস্থলে নিহত হয় এবং আহত হয় আরো চার নারী। আহতদের জয়পুরহাট ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। জয়পুরহাট সদর থানার অফিসার ইনচার্জ নূরে আলম সিদ্দিকী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা নিহতদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠিয়েছে এবং আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে দিয়েছে।

নিহতদের মধ্যে অটোচালক তৌহিদ হোসেনের বাড়ি পাঁচবিবি এবং অপর নিহত অজ্ঞাত মহিলার বাড়ি এক‌ই উপজেলার বীরনগর গ্রামে বলে জানা গেছে। আহতদের মধ্যে পাঁচবিবির বীরনগর গ্রামের শেফালী, বাসন্তী ও কেশোমনি বলে জানাগেছে। অপর আহত ২জনের পরিচয় এখনো পাওয়া যায়নি।

ঘটনার পর স্থানীয়রা ট্রাকটিকে আটক করেছে বলে জানাগেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2019
Design By Raytahost