1. online@dbnews.live : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. admin@dbnews.live : admin :
সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৯:৫১ পূর্বাহ্ন

পাঁচবিবি সীমান্তে ১৯ বোতল ভারতীয় মদ আটক

সাখাওয়াত হোসেন, ষ্টাফ রিপোর্টারঃ-
  • আপডেট টাইম : রবিবার, ৪ অক্টোবর, ২০২৬
  • ৩৪ বার পঠিত

জয়পুরহাটের পাঁচবিবি সীমান্তে অভিযান চালিয়ে ১৯ বোতল ভারতীয় মদ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি) থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ৩ অক্টোবর ২০২৬ রাত সাড়ে ১০টায় কড়িয়া বিওপির টহল কমান্ডার হাবিলদার মো. বাদশা আলমগীরের নেতৃত্বে একটি টহলদল সীমান্ত পিলার ২৭৯/৫-এস হতে ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে পাঁচবিবি থানাধীন নন্দইল এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে।
এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে মাদক কারবারিরা রাতের অন্ধকারে পালিয়ে যায়। পরে ওই এলাকায় তল্লাশি চালিয়ে মালিকবিহীন অবস্থায় ১৯ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়। যার সিজার মূল্য ২৮ হাজার ৫০০ টাকা।
উদ্ধারকৃত মাদক আইনানুগ প্রক্রিয়ায় পাঁচবিবি থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2019
Design By Raytahost