1. online@dbnews.live : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. admin@dbnews.live : admin :
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৩:১৭ অপরাহ্ন

নকলায় তিন মামলার ওয়ারেন্টভুক্ত আসামি মনির গ্রেপ্তার

আল আমিন, ষ্টাফ রিপোর্টোরঃ-
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬
  • ১৩ বার পঠিত

শেরপুরের নকলা উপজেলার ৯নং চন্দ্রকোনা ইউনিয়নের বাছুর আলগা (উঃ) পাড়া গ্রাম থেকে মনির হোসেন নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে চন্দ্রকোনা ফাঁড়ি পুলিশ। পুলিশের দাবি, তার বিরুদ্ধে চুরি, চাঁদাবাজি, জুয়া ও মাদকসংক্রান্ত মামলাসহ একাধিক মামলা রয়েছে এবং আদালত থেকে তার বিরুদ্ধে তিনটি গ্রেপ্তারি পরোয়ানা জারি ছিল।

‎বৃহস্পতিবার (১৩ আগস্ট) রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

‎গ্রেপ্তার মনির হোসেন সাবেক চন্দ্রকোনা ইউপি সদস্য কুসুমের বড় ছেলে। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে তিনি এলাকায় চুরি, জুয়া, চাঁদাবাজি ও মাদক ব্যবসার সঙ্গে জড়িত। তবে এসব অভিযোগের বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর তদন্ত ও আদালতের সিদ্ধান্তই চূড়ান্ত বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

‎পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মনির হোসেনের বিরুদ্ধে চুরি, চাঁদাবাজি, জুয়া ও ইয়াবা বিক্রির অভিযোগে বিভিন্ন মামলা রয়েছে। এসব মামলায় আদালত থেকে তিনটি গ্রেপ্তারি পরোয়ানা জারির পর তিনি দীর্ঘদিন ধরে আত্মগোপনে ছিলেন বলে পুলিশ জানায়। আত্মগোপনে থাকা অবস্থায়ও তিনি গোপনে মাদক কারবার চালিয়ে আসছিলেন—এমন অভিযোগও রয়েছে।

‎চন্দ্রকোনা ফাঁড়ি পুলিশ জানায়, নিয়মিত অভিযানের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল বাছুর আলগা (উঃ)পাড়া এলাকায় অভিযান পরিচালনা করে। পরে মনির হোসেনকে তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।

‎চন্দ্রকোনা ফাঁড়ির ইনচার্জ বলেন, “গ্রেপ্তারকৃত মনির হোসেনের বিরুদ্ধে বিভিন্ন মামলায় গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। তাকে আদালতে সোপর্দ করার জন্য আইনগত প্রক্রিয়া চলমান।”
‎‎এদিকে মনির গ্রেপ্তারের খবরে এলাকায় স্বস্তি প্রকাশ করেছেন স্থানীয় সাধারণ মানুষ ও সচেতন নাগরিকরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2019
Design By Raytahost