1. online@dbnews.live : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. admin@dbnews.live : admin :
বুধবার, ০৮ জুলাই ২০২৬, ১২:৩৩ পূর্বাহ্ন

‎পাঁচবিবিতে দুলাভাইয়ের মারপিটে আপন ২ শ্যালক গুরুত্ব আহত

সাখাওয়াত হোসেন, ষ্টাফ রিপোর্টারঃ-
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬
  • ৪৮ বার পঠিত

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার দক্ষিন ধুরইল চৌধুরীপাড়া গ্রামের ব্যবসায়ী শাহাদত হোসেন (৩২) ও তার বড় ভাই ভ্যান চালক আব্দুস সালাম (৪০)কে পথরোধ করে নৃশংসভাবে পিটিয়ে গুরুতর আহত করেছে প্রতিপক্ষ একই গ্রামের দুলাভাই নাজিম,তার ছেলে ইমন ও নাজিমের বড় ভাই টিপু।

‎ঘটনাটি ঘটেছে আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টায় পাঁচবিবি উপজেলার কুসুম্বা ইউনিয়নের দক্ষিন ধুরইল চৌধুরীপাড়া গ্রামে।
‎হাসপাতালে চিকিৎসাধীন আহত ব্যবসায়ী শাহাদত ও তার বড় ভাই ভ্যানচালক আব্দুস সালাম জানান, জানালায় উঁকিঝুকি মারাকে কেন্দ্র করে গত রমজান মাসে তারা মারপিট করেছিল তাদের। পূর্ব শত্রুতার জের ধরে প্রতিশোধ নিতে এ ঘটনা ঘটিয়েছে তারা।

‎আজ বৃহস্পতিবার সকালে ব্যবসায়ী শাহাদত হোসেন বাড়ি থেকে মোটরসাইকেল যোগে ফেচকাঘাট বাজারের উদ্দেশ্যে রওনা হয়।

‎পথিমধ্যে গ্রামের সড়কের মোড়ে দুলাভাই নাজিম, নাজিমের বড় ভাই টিপু ও তার ছেলে ইমন ব্যবসায়ী শাহাদতকে পথরোধ করে লোহার রড দিয়ে অতর্কিত হামলা চালায়। এ হামলায় শাহাদত হোসেনের ডান হাতের হাড় ও বাম হাতের আঙ্গুল ভেঙে যায় এবং সারাশরীর ও পায়ে গুরুতর জখম হয়।

‎ঘটনা শুনে তার বড় ভাই ভ্যানচালক আব্দুস সালাম ঘটনাস্থলে ভাইকে বাঁচাতে এগিয়ে গেলে তাকেও পিটিয়ে ও মাথায় আঘাত করে গুরুতর আহত করে। স্থানীয় লোকজন আহত অবস্থায় তাদের উদ্ধার করে উপজেলা মহিপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায়। এদের মধ্যে শাহাদতের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত ডাক্তার তাকে জয়পুরহাট জেলা সদর হাসপাতালে স্থানান্তর করে।

‎অপরদিকে মারপিটকারী দুলাভাই নাজিম বলেন, আমার মাকে অশ্লীল ভাষায় গালাগালি করায় আমরা ধরে তাদের মেরেছি।

‎এব্যাপারে পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ (ওসি) হাফিজ মোঃ রায়হান জানান, এ বিষয়ে আমরা এখনো কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2019
Design By Raytahost