
কুমিল্লার সদর উপজেলায় সপ্তম শ্রেণির ছাত্রী তাজমিন আক্তার (১৫)-কে ধর্ষণ ও হত্যার ঘটনায় তার কথিত প্রেমিক রিয়াজ উদ্দিন রাজুকে কক্সবাজার থেকে আটক করেছে পুলিশ।
রবিবার (১১ অক্টোবর) রাত ১০টার দিকে কক্সবাজার শহরের কলাতলী এলাকা থেকে তাকে আটক করা হয়।
কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, তাজমিন হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে রাজুকে আটক করা হয়েছে। তাকে কুমিল্লার মামলায় আসামি দেখানো হবে কি না, সে বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেয়া হবে।
আটকের আগে একটি গণমাধ্যমের কাছে সম্পর্কের বিষয়ে চাঞ্চল্যকর তথ্য স্বীকার করে রাজু বলেন, ইনস্টাগ্রামের মাধ্যমে তাজমিনের সঙ্গে তার পরিচয় ও প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। রাজুর ভাষ্য অনুযায়ী, গত ৬ সেপ্টেম্বর ভোরে কক্সবাজার পৌঁছানোর পর তারা কলাতলীর একটি আবাসিক হোটেলে স্বামী-স্ত্রী পরিচয়ে ওঠেন। পরদিন দুপুরে তাজমিন একা কুমিল্লার উদ্দেশে রওনা দেন এবং পথেই নৃশংস হত্যাকাণ্ডের শিকার হন।
প্রসঙ্গত, এর আগে শর্টকাট পথে বাড়ি পৌঁছে দেয়ার কথা বলে নির্জন এলাকায় নিয়ে ওই ছাত্রীকে ধর্ষণের পর হত্যার কথা স্বীকার করেন সিএনজিচালক সুমন মিয়া। পুলিশ তাকেও আটক করেছে বলে জানা গেছে।
Leave a Reply