1. online@dbnews.live : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. admin@dbnews.live : admin :
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০২:৪৫ পূর্বাহ্ন

ফুলপুর মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী পালিত

তপু রায়হান রাব্বি ফুলপুর(ময়মনসিংহ)প্রতিনিধিঃ-
  • আপডেট টাইম : শনিবার, ১৫ আগস্ট, ২০২৬
  • ২০ বার পঠিত

বাংলাদেশের প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি’র সাবেক চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে ১৫ আগস্ট শনিবার সারা দেশে দোয়া ও মিলাদ মাহফিল করেন বিএনপি। তারে ধারাবাহিকতায় বিএনপির উদ্যোগে ময়মনসিংহের ফুলপুরে পৃথক পৃথক স্থানে দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া মোনাজাত ও মিলাদ মাহফিলের আয়োজন করেন। উপজেলা বিএনপি’র দলীয় কার্যালয়ে বাদ আসর মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে উপজেলা বিএনপি’র আহবায়ক আলহাজ্ব সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ উত্তর জেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক, ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মোতাহার হোসেন তালুকদার। পৌর বিএনপি’র আহবায়ক মোঃ আমিনুল হকের সঞ্চালনায় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি, পৌর বিএনপি’র যুগ্ম আহবায়ক বৃন্দ, সদস্যবৃন্দ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। অপরদিকে ফুলপুর জোড়া ব্রিজ সংলগ্নে ময়মনসিংহ উত্তর জেলা বিএনপি’র যুবদলের নেতা ওয়াহেদুজ্জামান মিঠুন ও এ.কে.এম আরিফুল হক এর উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। এ সময় বিএনপি এবং সহযোগী ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

মিলাদ মাহফিল শেষে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2019
Design By Raytahost