1. online@dbnews.live : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. admin@dbnews.live : admin :
বুধবার, ০৮ জুলাই ২০২৬, ১২:২৯ পূর্বাহ্ন

প্রধান শিক্ষকের মাতলামির ভিডিও ভাইরাল, সাংবাদিকদের কুপ্রস্তাবের পর শোকজ

জেলা প্রতিনিধি, সিরাজগঞ্জঃ-
  • আপডেট টাইম : শুক্রবার, ৩ জুলাই, ২০২৬
  • ৫০ বার পঠিত

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলায় একটি উচ্চ বিদ্যালয়ে পরীক্ষা চলাকালে নিজকক্ষে বসে প্রধান শিক্ষকের মদ্যপান ও মাতলামি করার ভিডিও গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।

বৃহস্পতিবার (২ জুলাই) সকালে উপজেলার পোতাজিয়া ইউনিয়নের নুকালি বহুপার্শ্বিক উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। ঘটনার পর অভিযুক্ত প্রধান শিক্ষককে শোকজ করেছে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস।

ভাইরাল হওয়া ৪ মিনিট ১৫ সেকেন্ডের ওই ভিডিওতে দেখা যায়, মদ্যপ অবস্থায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক রুহুল আমিন নিজকক্ষে নিজের চেয়ারে বসে মাতলামি করছেন। বিদ্যালয়ে তখন এইচএসসির ফাইনাল পরীক্ষা চলছিল। সংবাদ পেয়ে স্থানীয় কয়েকজন স্থানীয় সাংবাদিক সেখানে উপস্থিত হন।

তাদের দেখে প্রধান শিক্ষক রুহুল আমিনকে বলতে শোনা যায়, ‘মদ আমি দীর্ঘদিন ধরেই খাই। কোনো মাদার…, হয়তো আপনাদের খবর দিছে। আপনাদের কাছে মাফও চাই, দোয়াও চাই, আপনারা বসেন।’ বলেন, ‘আমি নিজে দৌলতদিয়ায় যাই।

আপনাদের সবাইকে দৌলতদিয়া নিয়ে যেতে চাই। এজন্য দেড় লাখ টাকা বাজেট করব। কে কে যেতে রাজী আছেন বলেন’? একপর্যায়ে নিজের চেয়ার থেকে উঠে গিয়ে এক সাংবাদিককে জড়িয়ে ধরে সব কিছু ম্যানেজ করার চেষ্টাও করেন এই প্রধান শিক্ষক। এর পর সংবাদ পেয়ে তার স্বজনরা এসে তাকে টেনেহিচঁড়ে ও ধাক্কাতে ধাক্কাতে বাড়িতে নিয়ে যান। বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা এসব কিছু দেখলেও কেউ প্রতিবাদ করার সাহস করেনি।

নাম প্রকাশ না করার শর্তে এক অভিভাবক বলেন, ‘রুহুল আমিন স্থানীয় প্রভাবশালী ব্যক্তি। বিদ্যালয়ের পাশেই তাদের বাড়ি। দীর্ঘদিন থেকে তিনি নিজকক্ষে নিচের চেয়ারে বসে মদপান করে চিৎকার চেঁচামেচি ও মাতলামি করে আসছেন। প্রভাবশালী হওয়ায় বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা তাকে ভয় পায়। যে কারণে কেউ কিছু বলার বা কোথাও অভিযোগ করার সাহসও পায় না। তবে শিক্ষা প্রতিষ্ঠানে এমন জগন্যতম অপকর্মের শাস্তি হওয়া উচিত।’

এদিকে, স্বনামধন্য একটি বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিদ্যালয়ে বসেই মদ্যপান করায় হতভম্ব অভিভাবক এবং শিক্ষক ও শিক্ষার্থীরা। প্রতিষ্ঠানের সুনাম এবং শিক্ষার মান বাড়াতে ওই শিক্ষকের অপসারণ দাবি করেছেন এলাকাবাসী।

নুকালী বহুপার্শ্বিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রুহুল বলেন, ‘মানুষিক অশান্তির জন্য মদ খেয়েছিলাম। ওই সময় মাথা ঠিক ছিল না, মদ্যপ অবস্থায় কি বলেছি এবং কি করেছি মনে নেই। তবে মদ্যপ অবস্থায় স্কুলে ডোকা ঠিক হয়নি, অন্যায় হয়েছে।’

শাহজাদপুর উপজেলা নির্বাহী অফিসার সাবরিনা শারমিন বলেন, ‘স্যোশাল মিডিয়ায় নুকালী বহুপার্শ্বিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রুহুল আমিনের মদ্যপ অবস্থার ভিডিও ভাইরাল হয়েছে। বিষয়টি নজরে আসার পর বৃহস্পতিবার ভারপ্রাপ্ত উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সাইদুল ইসলাম সেখ তাকে শোকজ করেছেন। আগামী ৩ কার্যদিবসের মধ্যে তাকে শোকজ নোটিশের লিখিত জবাব দিতে বলা হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে সন্তোষজনক জবাব দিতে ব্যর্থ হলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ঊর্ধ্বতন কতৃপক্ষের কাছে সুপারিশ করা হবে।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2019
Design By Raytahost