1. online@dbnews.live : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. admin@dbnews.live : admin :
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০২:৪১ অপরাহ্ন

জয়পুরহাটে যৌথ অভিযানে যৌনকর্মীসহ ৪ জন মাদকব্যবসায়ী আটক

সাখাওয়াত হোসেন, ষ্টাফ রিপোর্টারঃ-
  • আপডেট টাইম : শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬
  • ৫ বার পঠিত

‎জয়পুরহাট ব্যাটালিয়ন-২০ বিজিবি, পুলিশ ও মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের যৌথ অভিযানে ১ মহিলা যৌনকর্মী সহ ৪ জন তালিকাভুক্ত মাদকব্যবসায়ী আটক হয়েছে।‎আটককৃতদের নিকট থেকে ১৮০ পিস ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট, ১০২ পিস কুপিজেসিক নেশার ইনজেকশন ,২ টি স্মার্টফোন ও নগদ ১৩ হাজার ১০ টাকা জব্দ করা হয়েছে।

‎আটককৃত মাদকদ্রব্য ও মালামালের সিজার মূল্য সর্বমোট-১ লক্ষ ৫৭ হাজার ৬ শত ১০ টাকা।

‎আজ ২৩ অক্টোবর শুক্রবার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বিজিবি।

‎আটককৃত মাদক ব্যবসায়ীরা হলো, জয়পুরহাট জেলার কালাই উপজেলার পাঁচগ্রাম গ্রামের মোঃ নুর মোহাম্মদ মোল্লা ধলুর পুত্র মোঃ দেলোয়ার হোসেন (৩৫), একই গ্রামের মোঃ আনসার আলীর পুত্র মোঃ সানোয়ার হোসেন (৩২) ও একই উপজেলার দেওগ্রাম গ্রামের মোজাম্মেল হকের পুত্র আঞ্জমান (৩২) এবং বগুড়া সদর উপজেলার চালোপাড়া গ্রামের মোঃ খালেক এর কন্যা যৌনকর্মী আফিয়া ফেরদৌসী মিম (২৫)। এরমধ্যে পুরুষ আসামিদ্বয়ের বিরুদ্ধে একাধিক মামলা ও গ্রেফতারি পরোয়ানা রয়েছে।
‎
‎বিজিবি জানায়, জয়পুরহাট জেলার কালাই উপজেলার পুনট ইউনিয়নের পাঁচগ্রাম পুকুরপাড় নামক স্থানে শারদীয় দুর্গাপূজার উদযাপন পরবর্তী সময়ে কতিপয় চিহ্নিত ও তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী নারীসহ মাদক সেবন ও আনন্দ-ফূর্তি করছে এবং তাদের নিকট বিপুল পরিমাণ মাদকদ্রব্য রয়েছে। এমন সিভিল গোপন সংবাদের ভিত্তিতে আজ ২৩ অক্টোবর শুক্রবার দুপুরে জয়পুরহাট ব্যাটালিয়ন (২০ বিজিবি)-এর অধিনায়ক ও উপ-অধিনায়কের নেতৃত্বে মহিলা সৈনিকসহ ২টি টহলদল,স্থানীয় পুলিশের ১টি দল ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ১টি দলসহ স্থানীয় জনপ্রতিনিধিদের সঙ্গে নিয়ে এই মাদকবিরোধী যৌথ ঝটিকা অভিযান পরিচালনা করে তাদের আটক ও মাদকদ্রব্য জব্দ করতে সক্ষম হয়।

‎এব্যাপারে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে কালাই থানায় মামলার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2019
Design By Raytahost