1. online@dbnews.live : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. admin@dbnews.live : admin :
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৪:১৫ পূর্বাহ্ন

নেত্রকোনায় ফসল রক্ষা বাঁধ কেটে উন্মুক্ত জলাশয়ে মাছ লুট, ইউএনও বরাবর গণ-অভিযোগ

সোহেল খান দুর্জশ, নেত্রকোনাঃ-
  • আপডেট টাইম : বুধবার, ২১ অক্টোবর, ২০২৬
  • ৬ বার পঠিত

নেত্রকোনার কলমাকান্দা উপজেলার রংছাতি ইউনিয়নের বিশাউটি মৌজার উন্মুক্ত জলাশয়টি সিলেট বিভাগের সুনামগঞ্জ জেলার সীমান্তবর্তী এলাকায় অবস্থিত।

অভিযোগ উঠেছে, সুনামগঞ্জ জেলার মধ্যনগর উপজেলার উজ্জ্বল মিয়া, শাহিন ও বাবুল মিয়ার নেতৃত্বে কিছু লোক প্রভাব খাটিয়ে জোরপূর্বক ওই জলাশয়ে মাছ ধরে নিয়ে যাচ্ছে।

এমনকি এলাকাবাসী নিজেদের ফসল রক্ষায় যে মাটির বাঁধ দিয়েছিল, সেই বাঁধও রাতের আঁধারে কেটে দিচ্ছে তারা। ফলে রংছাতি ইউনিয়নের বিশাউটি গ্রামের সাধারণ কৃষকের ফসল নষ্ট হচ্ছে।

সরকারিভাবে জলাশয়টি স্থানীয় গরিব জেলেদের জন্য উন্মুক্ত করে দিয়েছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। কিন্তু এই চক্রের কারণে বিশাউটি মৌজার শতাধিক কৃষক ও জেলে পরিবার আজ চরম বিপাকে।

ভুক্তভোগী বিশাউটি গ্রামের বাসিন্দারা অভিযোগ করে বলেন, “উন্মুক্ত জলাশয়টি কলমাকান্দা উপজেলায় অবস্থিত, কিন্তু তবুও আমরা নিজেরা এই জলাশয়ে মাছ ধরতে পারি না। মাছ ধরতে গেলে পার্শ্ববর্তী মধ্যনগর উপজেলার গড়াকাটা গ্রামের লোকজন আমাদের বিভিন্নভাবে হুমকি প্রদর্শন করে।”

তারা আরও বলেন, “জলাশয়টি নিয়ে এর আগে কলমাকান্দা ও মধ্যনগর উপজেলার ইউএনও’র মাধ্যমে সমাধান করে সীমানা প্রাচীর নির্মাণ করা হলেও তারা সেই সীমানা প্রাচীর তুলে ফেলে। বর্তমানে আমরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছি। কোনো সমাধান না পেয়ে বাধ্য হয়ে আমরা আবার ইউএনও বরাবর অভিযোগ দায়ের করেছি।”

এ ঘটনায় দ্রুত আইনি ব্যবস্থা নিয়ে সমস্যাটির স্থায়ী সমাধানের দাবি জানিয়েছেন এলাকাবাসী।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2019
Design By Raytahost