
জয়পুরহাটের পাঁচবিবিতে ৫ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টার মামলায় আজিজুল মোল্লা (৪৫) নামের একজন কেগ্রেফতার করেছে পাঁচবিবি থানা পুলিশ। গ্রেফতারকৃত আসামি উপজেলার আয়মারসুলপুর ইউনিয়নের মালিদহ গ্রামের ছলিম উদ্দিনের ছেলে আজিজুল ইসলাম।
মামলা সূত্রে জানা যায়, মঙ্গলবার (২০ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে অভিযুক্তের ৭ বছর বয়সী মেয়ের সাথে ভুক্তভোগী শিশুটি খেলাধুলা করছিল।
আজিজুল তার নিজ মেয়েকে ১০ টাকা দিয়ে দোকানে জিনিস কিনতে পাঠায়।
এই সুযোগে শিশুটিকে ঘরে ডেকে নিয়ে ধর্ষণের চেষ্টা করেন। কিন্তু শিশুটির আত্মচিৎকারে আশপাশের প্রতিবেশীরা ছুটে এসে অভিযুক্ত আজিজুলকে আটক করে পুলিশে খবর দেয়।
এ ঘটনায় পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ তামবিরুল ইসলাম জানান, এই ঘটনায় পাঁচবিবি থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা হয়েছে। মামলা।
Leave a Reply