1. online@dbnews.live : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. admin@dbnews.live : admin :
বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০৫:৫২ পূর্বাহ্ন

পাঁচবিবিতে পর্দা নামল বাগজানা চেয়ারম্যান কাপ ফুটবলের,ট্রাইবেকারে ” কয়া চ্যাম্পিয়ন

সাখাওয়াত হোসেন, ষ্টাফ রিপোর্টারঃ-
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬
  • ৩ বার পঠিত

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার সীমান্তবর্তী বাগজানা ইউনিয়নে চেয়ারম্যান কাপ ফুটবল টুর্নামেন্টের সমাপনী অনুষ্ঠিত হয়। উপজেলার বাগজানা দ্বি-মুখী উচ্চ বিদ্যালয় এর মাঠে এই টুর্নামেন্টের আয়োজন করেন ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

বাগজানার ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ নাজমুল হকের সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠিত চেয়ারম্যান কাপ ফুটবল টুর্নামেন্টে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কাশপিয়া তাসরিন। এসময় ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ওবায়দুর রহমান, বাগজানা ইউনিয়ন বিএনপি’র সম্পাদক আব্দুর রাজ্জাক রাজু, সিনিয়র সহ-সভাপতি আব্দুল লতিফ মন্ডল, যুগ্ম সম্পাদক রেজাউল করিম বাদশা,সাংগঠনিক সম্পাদক মোঃ মাসুদ রানা ও রাজশাহী নিউ গভর্নমেন্ট সরকারি কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি মোঃ মামুন খান, যুবদল নেতা হযরত আলী, সাদ্দাম সহ ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

গত ১২ অক্টোবর এ টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মহোদয়। সমাপনী খেলায় ১ নং ওয়ার্ড কয়া একাদশ (৪-২) গোলে আটাপাড়া (৩+৪) নং ওয়ার্ড একাদশকে পরাজিত করে বড় খাসি জয়লাভ করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2019
Design By Raytahost