1. online@dbnews.live : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. admin@dbnews.live : admin :
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ১১:২৪ পূর্বাহ্ন

পাঁচবিবি আওলাই ইউনিয়ন আড়ৎদার সমিতির সাধারণ সভা ও মতবিনিময়

সাখাওয়াত হোসেন, ষ্টাফ রিপোর্টারঃ-
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬
  • ৪৫ বার পঠিত

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার আওলাই ইউনিয়ন আড়ৎদার সমিতির সাধারণ সভা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মঙ্গলবার দুপুরে ইউনিয়নের পানিয়ালের মৃত ছানোয়ার ব্যাপারীর ব্যবসায়ী প্রতিষ্ঠানে মতবিনিময় সভা হয়। সমিতির ২’জন মৃত্যুবরণকারী সদস্যের প্রত্যেক পরিবারকে সংগঠনের পক্ষ থেকে ১০ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয়। সমিতির সহ-সভাপতি মোঃ শাহারুল হোসেন মেম্বারের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও উপজেলা আড়ৎদার সমিতির সদস্য সচিব আব্দুল হান্নান চৌধুরী। সাবেক চেয়ারম্যান ও কলেজ শিক্ষক মোঃ রফিকুল ইসলাম চৌধুরী শাহিন, আওলাই ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি মোঃ কাজী আমিনুর ইসলাম, সম্পাদক মোহাম্মদ আলী, বিএনপি নেতা ও চেয়ারম্যান প্রার্থী আঃ কাদের মন্ডল। এসময় উপস্থিত ছিলেন ইউনিয়ন আড়ৎদার সমিতির সম্পাদক মোঃ সোহেল রানা, সহ-সম্পাদক মোঃ আনোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক মোঃ জোবায়ের হোসেন, দপ্তর সম্পাদক মোঃ রুহুল আমিন, কার্যকরী সদস্য মোঃ জোবায়দুর রহমান আলম, মোঃ আব্দুস সালাম, আলহাজ্ব ইনতাজ আলী ও মোঃ আমজাদ আলীসহ সমিতির সকল সদস্যবৃন্দ।

সভায় সমিতির সার্বিক উন্নয়ন, ব্যবসায়ীদের স্বার্থ রক্ষা ও ঐক্যবদ্ধভাবে কাজ করার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2019
Design By Raytahost