1. online@dbnews.live : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. admin@dbnews.live : admin :
সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০২:১৭ পূর্বাহ্ন

নকলায় জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন, সম্মাননা পেলেন সফল চাষিরা

আল আমিন, ষ্টাফ রিপোর্টোরঃ-
  • আপডেট টাইম : রবিবার, ১৬ আগস্ট, ২০২৬
  • ৪ বার পঠিত

“রুপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে শেরপুরের নকলায় জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে উদ্বোধন, আলোচনা সভা ও মৎস্যচাষিদের পুরস্কার প্রদান অনুষ্ঠিত হয়েছে।

‎রোববার (১৬ আগস্ট) দুপুরে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসন ও সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয় যৌথভাবে অনুষ্ঠানটির আয়োজন করে।

সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা তানভীর আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার মো. জাহাঙ্গীর আলম এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) সাদিয়া আফরিন এ্যানি।

‎আলোচনা সভায় বক্তারা দেশের অর্থনীতি ও পুষ্টি চাহিদা পূরণে মৎস্য খাতের গুরুত্ব তুলে ধরেন। একই সঙ্গে আধুনিক ও টেকসই পদ্ধতিতে মাছ চাষের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি, পারিবারিক পুষ্টি নিশ্চিতকরণ এবং মৎস্য উৎপাদন বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।

‎এছাড়াও বক্তারা আরো বলেন, মৎস্য সম্পদের সুষ্ঠু ব্যবস্থাপনা ও আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়ানো গেলে দেশের মৎস্য উৎপাদন আরও বৃদ্ধি পাবে। এর মাধ্যমে দেশের মানুষের পুষ্টির চাহিদা পূরণের পাশাপাশি মৎস্যচাষিদের আর্থিক স্বাবলম্বিতা অর্জনের সুযোগও বাড়বে।

‎অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারী, মৎস্যচাষি, রাজনৈতিক ব্যক্তিত্ব এবং সাংবাদিকরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শেষে মৎস্য খাতে বিশেষ অবদান রাখা মৎস্যচাষিদের মাঝে সম্মাননা প্রদান করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2019
Design By Raytahost