1. online@dbnews.live : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. admin@dbnews.live : admin :
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৯:৪৭ অপরাহ্ন

শেখ হাসিনাকে ফেরত পাঠানো হবে কি না, ঠিক করবে ভারতের আদালত-ইন্ডিয়ান এক্সপ্রেস

আন্তর্জাতিক ডেস্কঃ-
  • আপডেট টাইম : রবিবার, ১৬ আগস্ট, ২০২৬
  • ৪ বার পঠিত

ছাত্র–জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে আশ্রয় নেওয়া শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর বিষয়ে দেশটির আদালত সিদ্ধান্ত নেবে বলে জানিয়েছেন ভারত সরকারের শীর্ষ কর্মকর্তারা।

রবিবার (১৬ আগস্ট) ইন্ডিয়ান এক্সপ্রেস এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদন বলছে, তারেক রহমানের সরকার বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ পুনর্ব্যক্ত করায়, ভারতের শীর্ষ সরকারি কর্মকর্তারা বলেছেন–এই ধরনের অনুরোধ ভারতীয় বিচার বিভাগের সামনে আসতে হবে এবং তারাই এর সিদ্ধান্ত নেবে।

এক শীর্ষ কর্মকর্তা বলেন, প্রত্যর্পণের চূড়ান্ত সিদ্ধান্ত আমাদের আদালতই নেবে, এটি কোনো রাজনৈতিক বা কূটনৈতিক সিদ্ধান্ত হবে না। আদালতের প্রক্রিয়ায় যা প্রতিষ্ঠা করতে হবে তা হলো, যে অপরাধগুলো সংঘটিত হয়েছে বলে অভিযোগ করা হয়েছে, সেগুলো ভারতীয় আইনেও অপরাধ হিসেবে গণ্য হয় কি না।

আরেক কর্মকর্তা বলেন, শেখ হাসিনা নিজেই বলেছেন, তিনি এই বছরের ডিসেম্বরে দেশে ফেরার পরিকল্পনা করছেন।

২০২৪ সালের ৫ আগস্ট অভ্য্যুত্থানে ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে ভারতে অবস্থান করছেন শেখ হাসিনা। ছাত্র–জনতার ওপর গণহত্যার মামলায় তাকে মৃত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এরই মধ্যে বিএনপি নেতৃত্বাধীন সরকারের পক্ষে শেখ হাসিনাকে ফেরত চাওয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2019
Design By Raytahost