
৫ই আগস্ট ২০২৪ জুলাই গণঅভ্যুত্থানের ২য় বর্ষপূর্তি ২০২৬ উপলক্ষে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
৫ই আগস্ট বুধবার সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা কাশপিয়া তাসরিনের সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত সকলেই জুলাই গণঅভ্যুত্থানের তাৎপর্য বিষয়ে আলোচনা করেন।
জুলাই আন্দোলনে শহীদদের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
আলোচনা সভায় উপস্থিত ছিলেন পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ তামবিরুল ইসলাম, উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব সাইফুল ইসলাম ডালিম, সাধারণ সম্পাদক আব্দুল হান্নান চৌধুরী, উপজেলা জামায়াতের আমির সুজাউল করিম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ তরুণ কুমার পাল, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ জসিম উদ্দিন, উপজেলা প্রকৌশলী মোবারক হোসেন, উপজেলা বিআরডিবি কর্মকর্তা আশরাফুল আলম, উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তা রিপন আহম্মেদ, সমাজসেবা কর্মকর্তা সামসুল ইসলাম, মহিলাবিষয়ক কর্মকর্তা ওবায়দুর রহমান, উপজেলা একাডেমী সুপারভাইজার জহুরুল ইসলাম, সমবায় কর্মকর্তা মোশারফ হোসেন, বন কর্মকর্তা মুহিত চৌধুরীসহ
বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
Leave a Reply