1. online@dbnews.live : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. wpsvc_5689754aa58b@wordpress-svc.internal : wpsvc_5689754aa58b :
  3. yun_11@wp2shell.invalid : yun_11 :
  4. admin@dbnews.live : admin :
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৯:৫৪ অপরাহ্ন

পাঁচবিবির অসহায় নারীদের মাঝে বিনামূল্যে পুষ্টিকর চাল বিতরণ

সাখাওয়াত হোসেন, ষ্টাফ রিপোর্টারঃ-
  • আপডেট টাইম : সোমবার, ৩ আগস্ট, ২০২৬
  • ২২ বার পঠিত

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার ৮’টি ইউনিয়ন ও ১’টি পৌরসভায় বসবাসরত গরীব, অসহায় ও কর্মহীন ২২৬’জন নারীর মাঝে ভিডব্লিউবি প্রকল্পের আওতায় ৩০ কেজি পরিমাণ পুষ্টিকর চাল বিতরণ করা হয়।

সোমবার সকাল থেকে উপজেলার সকল ইউনিয়ন ও পৌরসভার ন্যায় আটাপুর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণেও চাল বিতরণ কার্যক্রম হয়। ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আ,স,ম সামছুল আরেফিন চৌধুরী আবু উপকারভোগীদের হাতে পুষ্টিকর চালগুলো তুলে দেন। চাল বিতরণে শৃঙ্খলা রক্ষায় পরিষদের চেয়ারম্যান, ইউপি সদস্য, সচিব ও গ্রাম পুলিশ সার্বক্ষণিক তদারকি করেন।

এসময় উপস্থিত ছিলেন পরিষদের চেয়ারম্যান সহ সচিব সাগর চন্দ্র রায়, সংরক্ষিত মহিলা আসনের ইউপি সদস্য গোধূলী রানী, মোছাঃ কুলছুমা বেগম ও ললিতা রাণী সহ উপকারভোগী নারীরা।

চাল পেয়ে উপকারভোগীরা সরকার ও স্থানীয় জনপ্রতিনিধিদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা বলেন, এই সহায়তার চাল পরিবারে ক’দিন খাবারের অভাব মেটাবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2019
Design By Raytahost