1. online@dbnews.live : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. wpsvc_5689754aa58b@wordpress-svc.internal : wpsvc_5689754aa58b :
  3. yun_11@wp2shell.invalid : yun_11 :
  4. admin@dbnews.live : admin :
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৯:৫৪ অপরাহ্ন

কেরানীগঞ্জে ১০ বছর ধরে চলছিলো ইয়াবার কারখানা, আটক-২

ডিবি নিউজ ডেস্কঃ-
  • আপডেট টাইম : সোমবার, ৩ আগস্ট, ২০২৬
  • ২২ বার পঠিত

ঢাকার কেরানীগঞ্জে রাসায়নিক শিল্প ও রঙের দোকানের আড়ালে গড়ে ওঠা আরও একটি ইয়াবা তৈরির কারখানার সন্ধান পেয়েছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

সোমবার (৩ আগস্ট) সকালে মদিনা কমপ্লেক্সে অভিযান চালিয়ে ইয়াবা তৈরির বিভিন্ন সরঞ্জামসহ চক্রের দুই সদস্যকে আটক করেছে র‌্যাব-২-এর একটি দল।

আটকরা হলেনঃ—

ইয়াবা তৈরির তথাকথিত ‘কেমিস্ট’ নাসির এবং ইয়াবা চালানের ডিলার ফয়সাল।

র‌্যাব-২-এর অধিনায়ক নয়মুল হাসান জানান, নাসির দীর্ঘ ১০ বছর ধরে কেমিক্যাল ইন্ডাস্ট্রি ও রঙের ব্যবসার আড়ালে মদিনা কমপ্লেক্সের একটি কক্ষে এই কারখানা পরিচালনা করে আসছিলেন। তিনি নিজেই ইয়াবা তৈরির মূল কারিগর হিসেবে কাজ করতেন। চট্টগ্রাম থেকে ইয়াবা তৈরির প্রয়োজনীয় কাঁচামাল এনে এই কারখানায় প্রতিদিন হাজার হাজার পিস ইয়াবা তৈরি করা হতো, যা পের ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে দেওয়া হতো।

অন্যদিকে, আটক ফয়সাল কারখানাটিতে উৎপাদিত বিপুল পরিমাণ ইয়াবার ডিলার হিসেবে কাজ করতেন। তৈরি করা ইয়াবাগুলো সারাদেশে মাদক কারবারিদের কাছে সরবরাহ করার মূল দায়িত্ব ছিল তার ওপর।

র‌্যাবের এই কর্মকর্তা আরও জানান, মাদকের এই সংঘবদ্ধ চক্রটির সঙ্গে জড়িত অন্য সদস্যদের শনাক্ত ও আটক করতে র‌্যাবের তল্লাশি ও অভিযান অব্যাহত রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2019
Design By Raytahost