1. online@dbnews.live : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. admin@dbnews.live : admin :
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৮:৫৬ পূর্বাহ্ন

এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য-রাশেদ

ডিবি নিউজ ডেস্কঃ-
  • আপডেট টাইম : বুধবার, ২৯ জুলাই, ২০২৬
  • ৫৩ বার পঠিত

স্থানীয় প্রতিনিধিদের গালিগালাজের পরও যে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাদের ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য বলে মনে করছেন প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) ও গণঅধিকার পরিষদের সাবেক সাধারণ সম্পাদক রাশেদ খান। মঙ্গলবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টে এ মন্তব্য করেন তিনি।

রাশেদ খান লিখেছেন, ‘এনসিপির নেতারা যে এলাকায় জুলাই পদযাত্রা করতে যাচ্ছে, ঐ এলাকার বিএনপির এমপি ও নেতাদের গালিগালাজ করছে। তাদের মুখে আওয়ামী লীগের বিচারের দাবি শোনা যাচ্ছে না বরং কোথাও কোথাও তাদের প্রোগ্রামে জয় বাংলা স্লোগান উচ্চারিত হচ্ছে!’

তিনি লিখেছেন, ‘এছাড়া এনসিপির নেতাদের বক্তব্য শুনে মনে হচ্ছে তারা ইচ্ছাকৃতভাবে ভিক্টিম কার্ড খেলার জন্য ময়দান তৈরি করছে। আপনি স্থানীয় জনপ্রতিনিধিকে খামাখা গালিগালাজ করবেন, আবার বলবেন শব্দের (গালির) বিপরীতে শব্দের রাজনীতি করুন! গালিগালাজ করার পরে ঐ এলাকার কতজনের বিক্ষুব্ধতাকে প্রশমিত করবেন?’

প্রধানমন্ত্রীর এই সহকারী লিখেছেন, ‘যেখানে শেখ হাসিনার এক শব্দের কারণে প্রতিরোধের মুখোমুখি হয়ে পতন হয়েছে, সেখানে আপনারা শব্দের রাজনীতি করতে চান? ভাগ্য ভাল যে, এখনো সবাই ধৈর্য্য ধারণ করে আছে।’

রাশেদ খান লিখেছেন, ‘প্রবাদ আছে, মুখের কারণে দুধভাত আর মুখের কারণে ঝাঁটা বাড়ুন! স্থানীয় প্রতিনিধিদের গালিগালাজের পরেও যে অত্র এলাকার মানুষ ঝাঁটা বাড়ুন দিয়ে ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তো আপনাদের সৌভাগ্যের বিষয়!’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2019
Design By Raytahost