1. online@dbnews.live : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. admin@dbnews.live : admin :
বুধবার, ০৮ জুলাই ২০২৬, ১২:৩৩ পূর্বাহ্ন

নকলায় ১৯টি নূরানী মাদরাসা-এতিমখানায় ছাগল উপহার

আল আমিন, ষ্টাফ রিপোর্টোরঃ-
  • আপডেট টাইম : রবিবার, ৫ জুলাই, ২০২৬
  • ৬ বার পঠিত

শেরপুরের নকলা উপজেলার ১৯টি নূরানী, হাফিজিয়া ও কওমী মাদরাসা এবং এতিমখানার মাঝে ছাগল উপহার প্রদান করা হয়েছে।

রোববার (৫ জুলাই) দোস্ত এইড বাংলাদেশ সোসাইটির সার্বিক সহযোগিতায় উপজেলার পাঠাকাটা নতুন বাজার সংলগ্ন ইবাদুর রহমান হিফজুল কোরআন এতিমখানা মাদরাসা প্রাঙ্গণে এ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে উপজেলার ১৯টি নূরানী, হাফিজিয়া ও কওমী মাদরাসা এবং এতিমখানার প্রতিনিধিদের হাতে একটি করে ছাগল তুলে দেওয়া হয়। এতিম শিশুদের কল্যাণ, পুষ্টি নিশ্চিতকরণ এবং মাদরাসাগুলোর স্বাবলম্বিতা বৃদ্ধির লক্ষ্যে এ ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করা হয়।

আয়োজকরা জানান, সমাজের অসহায় ও এতিম শিশুদের পাশে দাঁড়ানোর পাশাপাশি ধর্মীয় শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর উন্নয়নে ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।

অনুষ্ঠানে দোস্ত এইড বাংলাদেশ সোসাইটির সিনিয়র এক্সিকিউটিভ সাজ্জাদ হোসেন সাদ্দাম ও ইয়াসির আরাফাত, দারুস সালাম ট্রাস্টের সভাপতি মাওলানা গোলাম সারোয়ার, তরুণ সমাজ সেবক হাসিবুল হাসান হাসিব, ইবাদুর রহমান হিফজুল কোরআন এতিমখানা মাদরাসার সহ সভাপতি মোঃ আলম মিয়াসহ বিভিন্ন মাদরাসার শিক্ষক, আলেম-ওলামা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সুধীজন উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2019
Design By Raytahost