1. online@dbnews.live : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. admin@dbnews.live : admin :
বুধবার, ০৮ জুলাই ২০২৬, ১২:৩৩ পূর্বাহ্ন

১২ লাখ টাকা হোটেল ভাড়া না দিয়ে উধাও এনসিপির ৫ নেতা!

নিজস্ব প্রতিবেদকঃ-
  • আপডেট টাইম : শনিবার, ৪ জুলাই, ২০২৬
  • ৩৮ বার পঠিত

আট মাস অবস্থান করে ১২ লাখ টাকার বিল বকেয়া রেখে হোটেল ত্যাগ। এমন অভিযোগ উঠেছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ঢাকা মহানগর দক্ষিণ শাখার সদস্য সচিব ইঞ্জিনিয়ার এস এম শাহরিয়ারসহ ৫ জনের বিরুদ্ধে। হোটেল কর্তৃপক্ষের অভিযোগ, ভাড়া না দেয়ার পাশাপাশি অনৈতিক কর্মকাণ্ডও করেন অভিযুক্তরা। এনসিপি বলছে, তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেয়া হবে।

বকেয়া বিল রেখে হোটেল ত্যাগ করে এনসিপি নেতা এস এম শাহরিয়ার ও সাখাওয়াতসহ কয়েকজন। ছবি: সংগৃহীত

রাজধানীর শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণিতে অবস্থিত হোটেল ইয়ামেনী ইন্টারন্যাশনাল। গেল বছরের ২৫ জুলাই ১০ হাজার টাকা দিয়ে হোটেলের দুটি কক্ষ বুকিং করেন ঢাকা মহানগর দক্ষিণ এনসিপির সদস্য সচিব ইঞ্জিনিয়ার এস এম শাহরিয়ারসহ তিনজন। এরপর থেকে চলতি বছরের ১২ ফেব্রুয়ারি পর্যন্ত কক্ষ দুটিতে অবস্থান করেন কয়েক ডজন নেতাকর্মী।

হোটেল কর্তৃপক্ষের অভিযোগ, দীর্ঘ আট মাসে বুকিং মানি ১০ হাজার টাকা বাদে আর এক পয়সাও ভাড়া না দিয়ে ত্রয়োদশ সংসদ নির্বাচনের রাতে সটকে পড়েন এনসিপির লোকজন। তাদের ব্যবহৃত কাপড়-চোপড় রেখে যান।

এদিকে, কক্ষে প্রায়ই নারী নিয়ে আসা ও মদ্যপানের অভিযোগ হোটেল কর্তৃপক্ষের। হোটেলের সিসিটিভির ফুটেজে দেখা যায়, ২০২৫-এর ৩১ ডিসেম্বর সকাল সাড়ে আটটার দিকে ৭২৪ নম্বর কক্ষে প্রবেশ করেন এক নারী, যে কক্ষে থাকতেন এনসিপি নেতা শাহরিয়ার, সাখাওয়াতসহ কয়েকজন। বিকেল ৪টার দিকে কক্ষ ত্যাগ করেন ওই নারী।

হোটেল কর্তৃপক্ষ জানিয়েছে, সেদিন ওই কক্ষে এমন কিছু ঘটেছিল, যার খোঁজ নিতে পরে পুলিশও এসেছিল।

হোটেলটির ব্যবস্থাপনা পরিচালক খন্দকার রুহুল আমিন বলেন, ‘অফিসের লোকজন বার বার টাকা পরিশোধের অনুরোধ জানায়। প্রথমে তারা টাকা পরিশোধের আশ্বাস দিয়েছিল। পরে দিচ্ছি দিবো করে আট মাস চলে যায়। এরপর গত ১২ ফেব্রুয়ারি রাত থেকে নেতাকর্মীরা আর নেই, উধাও হয়ে যায়।’

তিনি আরও বলেন, ‘এরা তো সবাই আমার ছেলের বয়সী, তাদের জন্য খারাপই লাগে। তখন ভেবেছি, মেয়ে এসেছে নিশ্চয়ই বিশ্ববিদ্যালয়ে পড়ে আসতেই পারে। কিন্তু এভাবে অনৈতিক কর্মকাণ্ড হবে, এটা আমরা কোনোভাবে মেনে নিতে পারবো না।’

হোটেল কর্তৃপক্ষ আরও জানায়, ভাড়ার জন্য যোগাযোগ করলে দলীয় পরিচয়ে হুমকি দেন অভিযুক্তরা। পরে এ নিয়ে পাঁচজনের বিরুদ্ধে এনসিপি কার্যালয়ে লিখিত অভিযোগ জমা দেয় ইয়ামেনী ইন্টারন্যাশনাল।

ইঞ্জিনিয়ার এস এম শাহরিয়ার ছাড়াও অভিযুক্ত পাঁচজন হলেন- সাদেক মির্জা (সাংগঠনিক সম্পাদক, ঢাকা মহানগর দক্ষিণ), মিরাসাত হোসেন হিমেল (যাত্রাবাড়ী থানার প্রধান সমন্বয়কারী), শাখাওয়াত হোসেন ও তাওসীপ।

এ বিষয়ে দলটির যুগ্ম আহ্বায়ক আতিক মুজাহিদ জানান, পাঁচ সদস্যের তদন্ত কমিটি করা হয়েছে। তদন্তে অপরাধের প্রমাণ পেলে এস এম শাহরিয়ারসহ অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

দলে অনৈতিক কর্মকাণ্ডের কোনো সুযোগ নেই বলেও মন্তব্য করেন এনসিপির এই নেতা

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2019
Design By Raytahost