1. online@dbnews.live : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. admin@dbnews.live : admin :
রবিবার, ১৭ মে ২০২৬, ০৯:৪৮ পূর্বাহ্ন

পাঁচবিবিতে তুচ্ছ ঘটনায় মারপিট

সাখাওয়াত হোসেন, ষ্টাফ রিপোর্টারঃ-
  • আপডেট টাইম : শনিবার, ১৬ মে, ২০২৬
  • ৪৬ বার পঠিত

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার আওলাই ইউনিয়নের বাহাপুর গ্রামের মোঃ মিনহাজুল ইসলাম (২৫) মোকলেছুর প্রধানের বাড়ির উঠানের উপর দিয়ে ধান মাড়াই মেশিন যেতে নিষেধ করায় তার ছেলে মিনহাজুল ইসলামকে মেরে মাথা ফেটে দেয় প্রতিবেশী। সঠিক বিচারের আশায় ভুক্তভোগী মিনহাজুল থানায় লিখিত অভিযোগ করেন।

অভিযোগে জানা যায়, গতকাল বিকালে মিনহাজুলের বাড়ির উঠান দিয়ে একই এলাকার শাহারুল প্রধান ধান মাড়াই মেশিন নিয়ে যেতে নিষেধ করাকে কেন্দ্র করে বাকবিতন্ডা হয়। এক পর্যায়ে শাহারুল ইসলাম প্রধানের ২’ছেলে রবিউল প্রধান (২৬), আব্দুল্লাহ প্রধান (১৯) ও স্ত্রী রেহেনা বেগম (৩৫) মিলে বাঁশের লাঠি দিয়ে আঘাত করলে মাথা ফেটে দেয়। আহতাবস্থায় মিনহাজুল মাটিতে পড়ে গেলে পরিবার ও স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। এবিষয়ে রবিউল প্রধান বলেন, আমি ৩’মাস যাবৎ দূর্ঘটনায় পা ভেঙ্গে বাড়িতে বিছানায় শুইয়ে থাকি। আমি নিজেই চলতে পারিনা মিনহাজুলকে মারব কিভাবে তার অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট।

পাঁচবিবি থানার ওসি হাফিজ মোঃ রায়হান বলেন, মারামারির একটি অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2019
Design By Raytahost